ads

বুধবার , ২ জুলাই ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

লক্ষ্মীছড়ি কলেজের পাঠদান কার্যক্রম উদ্বোধন

খবর টি পড়েছেন : ২০৩
লক্ষ্মীছড়ি কলেজের পাঠদান কার্যক্রম উদ্বোধন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

মো: আবুল কাশেম, লক্ষ্মীছড়ি (খাগড়াছড়ি) : পাবর্ত্য খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি কলেজের ২০১৪-২০১৫ সেশনের পাঠদান কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। ১ জুলাই মঙ্গলবার লক্ষ্মীছড়ি মডেল হাইস্কুলের একটি কক্ষে আনুষ্ঠানিক ভাবে একাদশ শ্রেণীর কার্যক্রম উদ্বোধন করা হয়। লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লে: কর্ণেল মো: মোয়াজ্জেম হোসেন, পিএসসি,জি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। জোন কমান্ডার বিনামূল্যে বই প্রদান, ছেলে-মেয়েদের কম্পিউটার প্রশিক্ষণ ও স্বাস্থ্য সেবার প্রদানের ব্যাপারে প্রয়োজনীয় সহযোগীতা করার আশ্বাস দেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ কমিটির সভাপতি ও লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত ওসমান। স্বাগত বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: সফিউল্লাহ মীর। এছাড়াও বক্তব্য রাখেন লক্ষ্মীছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক, কলেজ কমিটির সদস্য আব্দুর রশিদ মোল্লা, আবুল হাসেম চৌধুরী প্রমুখ। জমিতার পক্ষে টাতু মনি চাকমা, অভিভাবক সদস্য আলে অং মার্মা, কলেজের ছাত্র-ছাত্রীদের পক্ষ হতে মো: সাইফুল ইসলাম ও শিক্ষকদের পক্ষ হতে আব্দুল কাইয়ুম মোল্লা বক্তব্য রাখেন। চলতি বছর লক্ষ্মীছড়ি কলেজে ২৫জন ছেলে-মেয়ে মানবিক ও বাণিজ্য বিভাগে ভর্তি হয়েছে। উল্লেখ্য যে, ২০০২সালের ১০ মার্চ তৎকালিন উপজেলা নির্বাহী কর্মকর্তা বর্তমান ভেজাল বিরোধী অভিযান পরিচালনাকারী ও রাজউক’র নির্বাহী ম্যাজিষ্ট্রেড মো: রোকন উদ-দৌলা লক্ষ্মীছড়ি কলেজটি প্রতিষ্ঠা করেন। ভালভাবে চলতে থাকলেও ২০১০সালের দিকে এসে কলেজটি বন্ধ হয়ে পড়ে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আত্রাইয়ে জাতীয় মত্স্য সপ্তাহ উদযাপন পরবর্তী সংবাদ সাঈদীকে চাঁদে দেখার গুজব ছড়িয়ে তান্ডব চালানো মামলায়…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads