ads

বুধবার , ২ জুলাই ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রামুতে ভ্রাম্যমান আদালতের অভিযান

খবর টি পড়েছেন : ১৯৪
রামুতে ভ্রাম্যমান আদালতের অভিযান
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

খালেদ হোসেন টাপু, রামু (কক্সবাজার) : কক্সবাজহারের রামুতে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৯ দোকান মালিককে সাড়ে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২জুলাই) পৌনে ৬টার দিকে ঐতিহ্যবাহী রামু ফকিরা বাজারে এ অভিযান চালানো হয়। এ সময় খাবার হলুদে বিষাক্ত ফর্মালিন মেশানোর অভিযোগে ওসমান নামে ব্যবসায়ীর হলুদের আড়ৎ সীলগালা করে এক হাজার কেজিরও বেশী হলুদ জব্দ করা হয়।

Shamol Bangla Ads

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ খাদ্যদ্রব্য বিক্রির অপরাধে এ জরিমানা করা হয়েছে।

রামুতে গভীর রাতে সিএনজি চুরি

কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের উত্তর মিঠাছড়ি উত্তরপাড়া এলাকায় সিএনজি চালিত অটোটেক্সি চুরি হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) গভীর রাতে এ ঘটনা ঘটে। গাড়িটির মালিক একই এলাকার মৃত ফকির মোহাম্মদের ছেলে নুরুল হাকিম।
নুরুল হাকিম জানান, তার ছেলে সাহাব উদ্দিন ওই সিএনজি গাড়িটি চালিয়ে জীবিকা নির্বাহ করতো। মঙ্গলবার রাত ১০টার দিকে সাহাব উদ্দিন সিএনজি অটোটেক্সি (যার নং-কক্সবাজার-থ-১১-১০৩৬) যথারীতি বাড়ির আঙিনায় রাখে। ওই দিন গভীর রাতে চোরের দল তার সিএনজি গাড়িটি চুরি করে নিয়ে যায়। তিনি জানান, এ ব্যাপারে রামু থানায় অবহিত করা হয়েছে।
এদিকে, থানা সূত্রে জানা গেছে, এ ঘটনায় একটি ডাইরী দায়ের করেছে গাড়িটির মালিক নুরুল হাকিম।

Need Ads
পূর্ববর্তী সংবাদ অবৈধপথে বাংলাদেশে আসার সময় কলারোয়া সীমান্তে নারী-শিশুসহ ৭জন… পরবর্তী সংবাদ দৌলতপুরে পরিত্যক্ত অবস্থায় ৪টি ককটেল উদ্ধার

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads