এস এম জামাল, কুষ্টিয়া : দৌলতপুরের বাঁধ বাজার এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৪টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ওই এলাকার একটি বাড়ির পরিত্যক্ত ঘর থেকে ককটিল ৪টি উদ্ধার করা হয়। দৌলতপুর থানার এস আই আরিফ জানান, উপজেলার প্রাগপুর ইউনিয়নের মিরেরপাড়া বাঁধ বাজার এলাকার জাহাঙ্গীর আলমের বাড়ির একটি অব্যবহৃত ঘরের ভিতর ৪টি ককটেল পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় বাড়ির লোকজন। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে টেপ দিয়ে মুড়ানো ককটেল ৪টি উদ্ধার করে থানায় নিয়ে নিস্ক্রিয় করে।

কুষ্টিয়ায় মৎস্য সপ্তাহের উদ্বোধন
কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন বলেছেন, দারিদ্র বিমোচনে মৎস্য উৎপাদনের গুরুত্ব অনেক। মৎস্য রপ্তানী করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা হচ্ছে। যুবকরা এগিয়ে আসলে এ সেক্টরে আরো সাফল্য অর্জন করা সম্ভব। তিনি ২ জুলাই বুধবার সকালে কুষ্টিয়া সদর উপজেলার অডিটোরিয়ামে মৎস্য সপ্তাহের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে একথা বলেন।
তিনি বলেন, মাছ কেবল আমাদের আমিষের যোগান দেয়নি, বাড়তি জনসংখ্যার কর্মসংস্থানের মাধ্যমে সন্ত্রাসের জগৎ থেকেও যুবসমাজকে ফিরিয়ে আনতে সহায়তা করেছে। কুষ্টিয়া জেলা খাদ্যে উদ্বৃত্তের জন্য এক অন্যন্য জেলায় পরিনত হয়েছে। এ জেলা প্রতি বছরই দানা জাতীয় খাদ্য উৎপাদনে যেমন উদ্বৃত্তের স্থানে রয়েছে। আবার মাছ-মাংস উৎপাদনেও আত্মনির্ভশীল। সুতরাং আমাদের জলাশয়ের এক ইঞ্চি পানিও যাতে অনুৎপাদন খাতে ব্যবহার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
জেলা প্রশাসক আরও বলেন, আমাদের অন্যতম রপ্তানী খাত গার্মেন্টস শিল্প এর পরেই যদি রপ্তানী খাতের কথা উল্লেখ করতে হয় তাহলে বলতে হয় কৃষির উপখাত মৎস্যের কথা। কেননা চিংড়ি রপ্তানী করে বাংলাদেশ প্রতি বছর প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে। আমাদের দেশে ছোট একটি ডোবার মধ্যে দেখা যায় মৎস্য সম্পদের প্রাচুর্যতাও রয়েছে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব জাহিদ হোসেন জাফর, কুষ্টিয়া সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ ড. মুহাঃ জমির উদ্দীন, জেলা মৎস্য কর্মকর্তা ড. শেখ শফিকুর রহমান, সহকারী মৎস্য কর্মকর্তা হোসেন আহমেদ ও কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোদেজা খাতুন।
এসময় সরকারী উর্দ্ধতন কর্মকর্তা, সাংবাদিক, মৎস্যচাষী ও সুধীজন উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মাছ উৎপাদনে অবদানের ৩জনকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। পরে কুষ্টিয়া সদর উপজেলা জলাশয়ে রুই ও কার্প জাতীয় মৎস্য পোনা অবমুক্ত করা হয়। এর আগে অন্ন বস্ত্র বাসস্থান মাছ চাষে সমাধান এ স্লোগানকে সামনে রেখে এক বর্ণাঢ্য এর র্যালী উপজেলা চত্বরের গুরুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
কুষ্টিয়ায় সড়ক দূর্ঘটনায় আহত ৬

কুষ্টিয়া শহরতলীর চৌড়হাসে সড়ক দূর্ঘটনায় চুয়াডাঙ্গা সদর উপজেলা চেয়ারম্যানের কন্যা আইরিন আক্তারসহ (৩০) ৬ জন মারাত্মক আহত হয়েছেন। বুধবার সকাল ৯টায় চৌড়হাস ফুলতলায় এ দূর্ঘটনা ঘটে। আহতদের আশাংকাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল বিশ্বাসের গাড়ী নিয়ে তার কন্যা আইরিন আক্তারসহ আরো ৬জন কুষ্টিয়া আসছিলেন। এসময় কুষ্টিয়ার চৌড়হাস ফুলতলায় পৌছাঁলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে চুয়াডাঙ্গা সদর উপজেলা চেয়ারম্যানের গাড়িটি দুমড়ে মুচরে যায়। গাড়ির ভিতরে থাকা চুয়াডাঙ্গা সদর উপজেলা চেয়ারম্যানের কন্যা আরিন আক্তার, গাড়ির চালক মুকুল শেখ (৩২), সাইফুল ইসলাম (২৫), রাশেদসহ (২৬) অজ্ঞাত আরো দুইজন আহত হন। পরে স্থানীয়রা আহতদের আশাংকাজনক অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসে। আহতদের মধ্যে গাড়ির চালক মুকুল ও রাশেদের অবস্থা আশাংকাজনক বলে জানিয়েছেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।
ভেড়ামারায় প্রতিবন্ধী শিশু ধর্ষনকারীর শাস্তির দাবী জানিয়েছেন জেলা কম্পন ও তৃষ্ণা প্রতিবন্ধী নারী পরিষদ
কুষ্টিয়ার ভেড়ামারায় প্রতিবন্ধী শিশু অদ্যক্ষ ‘ম’ খাতুনের (৮) ধর্ষনকারীর শাস্তির দাবী জানিয়েছেন কুষ্টিয়া জেলা কম্পন ও তৃষ্ণা প্রতিবন্ধী নারী পরিষদ। গত ২৮ জুন শনিবার দুপুরে উপজেলার চন্ডিপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে লম্পট সানোয়ার হোসেন এ ঘটনা ঘটায়। এ ঘটনায় ওই দিনই প্রতিবন্ধী ওই শিশুর পিতা মহিদুল ইসলাম বাদী হয়ে ভেড়ামারায় থানায় ধর্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা নং-১৭। বর্তমানে ওই শিশু কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে।
মামলার এজাহার সুত্রে জানা যায়, গত ২৮ জুন শনিবার দুপুরে উপজেলার চন্ডিপুর গ্রামের নিজ বাড়ীর সামনে জন্ম থেকে প্রতিবন্ধী ওই শিশু লাঠি ব্যবহার করে খেলা করছিলো। এসময় প্রতিবেশী লম্পট সানোয়ার হোসেন ওই শিশুকে একা পেয়ে কোলে তুলে ফুসলাইয়া ও প্রলোভন দেখিয়ে তার ঘরে নিয়ে যায়। এসময় ওই শিশুর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। পরে সন্ধ্যায় ওই শিশুর যন্ত্রনা শুরু হলে তার মা ও বাবাকে বিষয়টি জানায়। বিষয়টি জানাজানি হলে ওই ধর্ষক বাড়ী থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ভেড়ামারা বাস ষ্ট্যান্ড থেকে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করে। এঘটনায় যাতে ওই ধর্ষকের উপযুক্ত শাস্তি হয় তার আবেদন জানিয়েছেন কুষ্টিয়া জেলা কম্পন ও তৃষ্ণা প্রতিবন্ধী নারী পরিষদ। ওউ দুই সংগঠনের পক্ষ থেকে বিবৃত্তিতে বলা হয়, ওই ধর্ষকের এমন শাস্তি হয় যাতে করে কেউ আর ধর্ষণের মতো অপরাধ করতে না যায়। এ ব্যাপারের প্রশাসন ও সংশি¬ষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করেছেন ওই সংগঠন।
মিরপুর বৃক্ষমেলার উদ্বোধন
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ৩ দিন ব্যাপী ফলদ বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা চত্বরে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফিন বলেন, দেশের মোট চাহিদার তুলনায় বনায়নের পরিমাণ অপ্রতুল। ফলে আমাদের দেশ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় দুর্বল হয়ে পড়ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাড. আব্দুল হালিম, জাসদের সভাপতি মো. শরীফ, মিরপুর থানা অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম শাহীন, চিথলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন পিস্তুল, উপজেলা মৎস্য কর্মকর্তাসহ প্রমুখ।
কুষ্টিয়া বড় বাজার ব্যাবসায়ী সমিতির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পবিত্র মাহে রমজান উপলক্ষে কুষ্টিয়া বড় বাজার ব্যাবসায়ী সমিতির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় কুষ্টিয়া বড় বাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া বড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোকাররম হোসেন মোয়াজ্জেমের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব জাহিদ হোসেন জাফর, কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কে এম রাহাতুল ইসলাম, কুষ্টিয়া সরকারী কলেেেজর অধ্যক্ষ প্রফেসর মোঃ বদরুদ্দোজা, কুষ্টিয়ার সাবেক এমপি বদরুদ্দোজা গামা, অতিরিক্ত পুলিশ সুপার আবু বক্কর সিদ্দিক, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আজগর আলী, সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, কুষ্টিয়া বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, কুষ্টিয়া চেম্বার অব কমর্স ইন্ডাষ্ট্রির সভাপতি হাজী আবুল কাশেম, সাবেক সভাপতি আশরাফ উদ্দিন নজু, সদর আওয়ামীলীগের সভাপতি আ স ম আক্তারুজ্জামান মাসুম, কুষ্টিয়া ৩ সদর আসনের সংসদ সদস্য মাহবুব-উল আলম হানিফের ভাই আতাউর রহমান আতা, জেলা যুবলীগের আহবায়ক রবিউল ইসলাম, যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক সাজ্জাদ হোসেন সবুজ, শহর আওয়ামীলীগের সভাপতি তাইজাল আলী খান, সাধারন সম্পাদক মোমিনুর রহমান মোমিজ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সামাজের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। পরে দেশ ও দশের কল্যাণে দোয়া মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন বড় বাজার জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম।




