ads

বুধবার , ২ জুলাই ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রমজানকে সামনে রেখে চারঘাটে চলছে ভেজাল ও চিটাগুড় তৈরী : ভ্রাম্যমান আদালতে দুই নারীর কারাদণ্ড

খবর টি পড়েছেন : ১৮৮
রমজানকে সামনে রেখে চারঘাটে চলছে ভেজাল ও চিটাগুড় তৈরী : ভ্রাম্যমান আদালতে দুই নারীর কারাদণ্ড
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

Gur-02চারঘাট (রাজশাহী) প্রতিনিধি : চারঘাটে ভেজালগুড় তৈরীর কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমান ভেজালগুড় ও গুড় তৈরীর সরঞ্জাম ধ্বংস এবং এর সাথে জড়িত দুই নারীকে আটক করা হয়। গতকাল বুধবার জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ হাফিজুর রহমানের নেতৃত্বে উপজেলার পরানপুর সাজিপাড়া ও কাঁকড়ামরি গ্রামে ভেজাল গুড় তৈরীর কারখানায় অভিযান চালানো হয়। এ সময় মকবুল, সাজেদুল ইসলাম, এবং সাহাবুর শাহ এর বাড়ীতে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভেজালগুড় ও গুড় তৈরীর উপকরন উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত ভেজালগুড় এবং ভেজাল গুড় তৈরীর উপকরন চিটাগুড়, চিনি, ডালডা, হাইড্রোজ ধ্বংস করা হয় এবং গুড় তৈরীর কারখানাগুলো ভেঙে দেয়া হয় এবং ১৬ বস্তা চিনি ও ১ বস্তা আটা বাজেয়াপ্ত করা হয়। এ সময় ভেজালগুড় তৈরীর অপরাধে দুই নারীকে আটক করে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হয়। পরে ভ্রাম্যমান মকবুলের স্ত্রী হাসিনা (৩৫) ও সাজেদুলের স্ত্রী নাসিমা (২৬)-কে বিশুদ্ধ খাদ্য আইনের ৫৯/২০০০(৬) এ ধারায় উভয়কে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড রায় প্রদান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ হাফিজুর রহমান। শাহাবুল পলাতক থাকায় বাড়ীতে কাউকে না পেয়ে ২টি ঘরে সিলগালা করে দেওয়া হয়।

Shamol Bangla Ads

ভেজাল বিরোধী অভিযান পরিচালনাকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএসটিআই রাজশাহী’র ফিল্ড কর্মকর্তা আশিকুজ্জামান, আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল সাবরিন এবং চারঘাট মডেল থানার উপ-পরিদর্শক আঃ আলীম। উল্লেখ্য, রমজানকে সামনে রেখে গুড়ের অতিরিক্ত চাহিদা থাকায় অধিক মুনাফা লাভের আশায় কতিপয় অসাধু ব্যবসায়ী ভেজালগুড় তৈরী করে নাটোর, ঢাকাসহ বিভিন্ন স্থানে সরবরাহ করে থাকে।

চারঘাটে জাতীয় মত্স্য সপ্তাহ পালিত

“অন্ন, বস্ত্র, বাসস্থান মাছ চাষে সমাধান” এই প্রতিপাদ্য শ্লোগানকে সামনে রেখে চারঘাটে জাতীয় মত্স্য সপ্তাহ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে উপজেলা মত্স্য অধিদপ্তর আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার রাসেল সাবরিন এর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা মত্স্য কর্মকর্তা খালেকুজ্জামান সরকার। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এর পক্ষে প্রতিনিধি হিসাবে উপজেলা কৃষকলীগের সভাপতি কাজী শেহাব উদ্দিন (তনু), সাঃ সম্পাদক আবুল কালাম আজাদ, সরদহ ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মধু, মত্স্য সম্প্রসারণ অফিসার আনোয়ারুল কবীর, বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিয়নের মত্স্যচাষী ও সাংবাকিবৃন্দ। শেষে উপজেলা পরিষদ পুকুর চত্ত্বরে পোনামাছ অবমুক্ত করা হয়।

চারঘাটে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

Shamol Bangla Ads

গতকাল সকাল ১১ টার দিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে পল্লী উন্নয়ন ভবন চত্ত্বরে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে ১৪০ জনকে উফসী জাতের ও ৬৫ জনকে নিরিকা জাতের ধান বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল সাবরিন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা একেএম মনজুরে মাওলা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পাপিয়া রহমান মৌরী, উপজেলা কৃষকলীগের সভাপতি কাজী শেহাব উদ্দিন (তনু), সাঃ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা মৎস্য কর্মকর্তা খালেকুজ্জামান সরকারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। শেষে ২০৫ জন ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে প্রতিজনকে ৫ কেজি ধানবীজ ও ৩০ কেজি রাসায়নিক সার বিতরণ করা হয়। কৃষক প্রতি আনুমানিক ১ হাজার টাকামূল্যের সার ও ধানের বীজ বিতরণ করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জাতীয় মত্স্য সপ্তাহ-২০১৪ উদ্বোধন পরবর্তী সংবাদ নন্দীগ্রামে এমপি’র বিরুদ্ধে জুতা মিছিল

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads