স্টাফ রিপোর্টার : ‘অন্ন বস্ত্র বাসস্থান, মাছ চাষে সমাধান’ এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরে মত্স্য সপ্তাহ’২০১৪ এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে ২ জুলাই বুধবার দুপুরে পোনা মাছ অবমুক্তকরণ, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা মত্স্য অধিদপ্তরের উদ্যোগে ওইসব কর্মসূচির আয়োজন করা হয়। সকাল ১১ টায় জেলা প্রশাসকের বাসভবনের পুকুরে পোনা মাছ অবমুক্ত করে মত্স্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন।

জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেনের নেতৃত্বে সকাল সাড়ে ১১ টায় নিউ মার্কেট মোড় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে গিয়ে শেষ হয়।
পরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা মত্স্য কর্মকর্তা গোলাম মোস্তফা আকন্দ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন। বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: হানিফ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মুহিবুল ইসলাম খান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুভাষ চন্দ্র দেবনাথ, শেরপুর প্রেস ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা প্রমুখ।
নালিতাবাড়ীতে জাতীয় মত্স্য সপ্তাহ পালিত

নালিতাবাড়ী : শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ২ জুলাই বুধবার সকালে বর্ণাঢ্য র্যালীর মাধ্যমে জাতীয় মত্স্য সপ্তাহ পালিত হয়েছে। উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এরপর দিবসটি উপলক্ষ্যে পরিষদ চত্বরের অডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা আইরিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মুখলেছুর রহমান রিপন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউল হোসেন মাষ্টার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাব উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার হারুন অর রশিদ, উপজেলা মত্স্য কর্মকর্তা আশরাফুল্লাহ, প্রাণী সম্পদ কর্মকর্তা নূরুল ইসলাম, সহকারী মত্স্য কর্মকর্তা আবুল হাশিম প্রমূখ।
শ্রীবরদীতে জাতীয় মত্স্য সপ্তাহ পালিত
শ্রীবরদী : ‘অন্ন, বস্ত্র, বাসস্থান, মত্স্য চাষে সমাধান’ এ স্লোগানকে সামনে রেখে বুধবার শ্রীবরদীতে পালিত হয়েছে জাতীয় মত্স্য সপ্তাহ-২০১৪। এ উপলক্ষে শ্রীবরদী উপজেলা মত্স্য বিভাগের পক্ষ থেকে বণাঢ্য র্যালী, পোনা মাছ অবমুক্ত করণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। ইউএনও হাবিবা শারমিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি উপস্থিত থেকে দিবসটি শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিসেস লিপি বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন দুলাল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলহাজ্ব আমিনুল ইসলাম। এসময় উপজেলা মত্স্য কর্মকর্তা দেবযানী ভৌমিক, উপজেলা কৃষি কর্মকর্তা মোবারক আলী সহ সাংবাদিক ও মত্স্যজীবি সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
ঝিনাইগাতীতে জাতীয় মত্স্য সপ্তাহ পালিত
ঝিনাইগাতী : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় জাতীয় মত্স্য সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে ২ জুলাই বুধবার স্থানীয় উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মত্স্য অফিসার আমিনুল ইসলাম, সাবেক উপজেলা আ’লীগ সভাপতি শরীফ উদ্দিন সরকার, পরিবার-পরিকল্পনা কর্মকর্তা নাজমুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম মক্কু, সাবেক উপজেলা চেয়রাম্যান জমশেদ আলী প্রমূখ। এবারের মত্স্য সপ্তাহে মূল প্রতিপাদ্য বিষয় ছিল “অন্ন বস্ত্র বাসস্থান, মাছ চাষে সমাধান”। এর আগে মত্স্য চাষীদের নিয়ে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়।









