ads

বুধবার , ২ জুলাই ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুমিল্লায় ভারতীয় শাড়ী ও মাদকদ্রব্য আটক

খবর টি পড়েছেন : ২০৪
কুমিল্লায় ভারতীয় শাড়ী ও মাদকদ্রব্য আটক
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : ১ জুলাই ভোর সাড়ে ৫টার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেসিও-৬১২২ নায়েব সুবেদার মোঃ শাহজাহান মিয়ার নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করে বিবিরবাজার বিওপি‘র দায়িত্বপূর্ণ এলাকার বালুরতোপা নামক স্থান হতে ৯৭টি উন্নতমানের ভারতীয় শাড়ী ও ২০টি থ্রীপিছ এবং পরিত্যক্ত অবস্থায় ১টি মিনি পিকআপ আটক করেছে বিজিবি-১০।
বিজিবি-১০ এর অধিনায়ক পরিচালক মোঃ শহিদুর রহমান এ প্রতিনিধিকে জানান- কুমিল্লা জেলার সীমান্তে অভিযান চালিয়ে উন্নতমানের ভারতীয় শাড়ী, থ্রীপিছ, মাদক সহ ১টি মিনি পিকআপ আটক করেছে বিজিবি-১০ সদস্যরা। যার মূল্য ১৮ লাখ ৪২ হাজার ৫’শ টাকা। এছাড়াও অন্যান্য এলাকায় একাধিক টহল পরিচালনা করে মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল আটক করেন। আটককৃত মালামাল এর আনুমানিক মূল্য ২০লাখ ৬৪হাজার ৭’শ টাকা। আটককৃত মাদকদ্রব্য কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এবং অন্যান্য মালামাল কুমিল্লা শুল্ক অফিসে জমা করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কাঁঠালিয়ায় জাতীয় পার্টির নেতাকে পিটিয়ে আহত পরবর্তী সংবাদ যশোরে গাছের সঙ্গে বাসের ধাক্কায় নিহত ১০

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads