ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির কাঠালিয়া জাতীয় পার্টি (জাপা এরশাদ) নেতা (দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী) নাসির উদ্দিন (৪০) কে মাথা ফাটিয়ে দিয়েছে দুর্বত্তরা। গত সোমবার রাতে উপজেলার দক্ষিন কৈখালী গ্রামের বাড়ীতে এ ঘটনা ঘটে। জাপা নেতাকে রাতেই কাঠালিয়া (আমুয়া) হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানাগেছে জাপা নেতার বাগানের কাঁঠাল চুরির ঘটনায় চোর সনাক্ত করার জন্য চাল পড়া খাওয়নোকে কেন্দ্র করে তর্কবির্তকের এক পর্যায় স্থানীয় (চোর সন্দেহকারি) শুকুর আলী (২৫) ও তার লোকজন মিলে পিটিয়ে ওই নেতার মাথা ফাটিয়ে দেয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।



















