ads

বুধবার , ২ জুলাই ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

যশোরে গাছের সঙ্গে বাসের ধাক্কায় নিহত ১০

খবর টি পড়েছেন : ১৭৮
যশোরে গাছের সঙ্গে বাসের ধাক্কায় নিহত ১০
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ed_69766যশোর : যশোরের ঝিকরগাছা উপজেলায় গাছের সঙ্গে বাসের ধাক্কায় ১০ জন নিহত হয়েছেন। ১ জুলাই মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ঝিকরগাছার গদখালি বেনেয়ালি এলাকার ওই দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। তাদের ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
যশোরের সহকারী পুলিশ সুপার রেশমা শারমিন জানান, দুর্ঘটনাকবলিত সোহাগ পরিবহনের বাসটি ঢাকা থেকে বেনাপোল যাচ্ছিল। বৃষ্টির কারণে গদখালি এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায় বাসটি। এতে ঘটনাস্থলেই ৬ জন ও হাসপাতালে নেওয়ার পর আরও ৪ জনের মৃত্যু হয়। বাসের অধিকাংশ যাত্রী পাসপোর্টধারী। তারা ভারতে যাওয়ার জন্য বেনাপোল যাচ্ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কুমিল্লায় ভারতীয় শাড়ী ও মাদকদ্রব্য আটক পরবর্তী সংবাদ আত্রাইয়ে জাতীয় মত্স্য সপ্তাহ উদযাপন

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads