ads

মঙ্গলবার , ১ জুলাই ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিলুপ্তির পথে দেশীয় ফল

খবর টি পড়েছেন : ২৩৩
বিলুপ্তির পথে দেশীয় ফল
পড়ার সময়: ৪ মিনিট
ফন্ট:

picture tala 01.07নজরুল ইসলাম, সাতক্ষীরা : মাত্র দুই দশকের ব্যবধানে সাতক্ষীরার তালা উপজেলা থেকে প্রায় ৫০টিরও বেশি দেশি ফল বিলুপ্তির পথে। এতে দেশি ফলের স্বাদ-পুষ্টিগুণ ও বৈচিত্র থেকে বঞ্চিত হচ্ছেন মানুষ।

Shamol Bangla Ads

জানা গেছে, জনসংখ্যার ক্রমাগত বৃদ্ধিতে বাড়িঘর নির্মাণে নির্বিচারে ফলের গাছ কাটা, অপরিকল্পিত শিল্পায়ন, জলবায়ু পরিবর্তনের প্রভাব ইত্যাদিকে ঐতিহ্যবাহী দেশি ফল হারিয়ে যাওয়ার কারণ হিসেবে দায়ী করছেন কৃষিবিদরা। এ ছাড়া বিদেশি ফলের আমদানিও দেশি ফলের উত্পাদন হ্রাস ও বিলুপ্তির জন্য অনেকখানি দায়ী বলে অভিমত তাদের।
বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যমতে, বর্তমানে ফলের বাজারের ৮০ শতাংশই দখলে রেখেছে আমদানি করা ফল। এসব কেমিক্যাল মেশানো ফল খেয়ে স্বাস্থ্যঝুঁকি যেমন বাড়ছে, তেমনি তৈরি হচ্ছে পুষ্টিঘটিত সমস্যা। ঝুঁকি বাড়ছে ভবিষ্যৎ খাদ্য নিরাপত্তার ক্ষেত্রেও।
বাংলাদেশের আবহাওয়া ও ভূ-প্রকৃতি ফল উত্পাদনে বিশেষভাবে সহায়ক। রোপণ না করা সত্ত্বেও প্রাকৃতিকভাবে জন্মানো ফলের সংখ্যাও ছিল উল্লেখযোগ্য। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ় ও শ্রাবণ-এই চার মাসেই পাওয়া যায় শতকরা প্রায় ৫৪ শতাংশ দেশি ফল। আর বছরের আট মাসে পাওয়া যায় ৪৬ শতাংশ।
কৃষিবিদদের মতে, কৃষি প্রধান ও উর্বর মাটির এই দেশের গ্রামে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন ধরণের ফলগাছের সংখ্যা ছিল শতাধিক। তবে নানা কারণে গত দুই দশকের ব্যবধানে এ সংখ্যা নেমে এসেছে অর্ধশতকে। তবে এ বিষয়ে সরকারের কৃষি সম্প্রসারণ বিভাগের তথ্যের সঙ্গে কিছুটা তফাৎ রয়েছে বিশেষজ্ঞদের তথ্যের।
জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের তথ্যমতে, বর্তমানে প্রধান ও অপ্রধান মিলিয়ে দেশি ফলের সংখ্যা ৬০-৭০টি। এগুলোর মধ্যে- আম, কাঁঠাল, লিচু, পেয়ারা, জাম, গোলাপজাম, নারিকেল, কুল, তৈকর, বীচিকলা, বিলিম্বি, বেতফল, লেবু, আমলকি, সফেদা, আতা, শরিফা, আনাজি কলা, জালিম, জাম্বুরা, সুপারি, বাঙ্গি, খরমুজ, বকুল, বেল, কামরাঙ্গা, জলপাই, চালতা, ডেউয়া, পেঁপে, তেঁতুল, তাল, বেল, গাব, পানিফল, কদবেল, আনারস, খেজুর, জামরুল, কলা, লটকন, আনার, আমড়া, কমলা, বরই, সাতকড়া, লুকলুকি, তরমুজ, চুকুর, প্যাসনফল, আঁশফল, মাখনা, আধাজামির, পীচফল, ফসলা, জগডুমুর, কাজুবাদাম, ডুমুর, কাউফল, করমচা, পানিয়ালা, জামির, বৈচি, মুনিয়া, ডেফল, চাম্বুল উল্লেখযোগ্য।
এসবের মধ্যে- কাউফল, করমচা, ডেউয়া, আশফল, গাব, জগডুমুর, চাম্বুল, আতাফল, ডুমুর, চালতা, অরবরই, বিলিম্বি, শরিফা, সাতকরা, তৈকর, ডেফল, লুকলুকি, বৈচি, মুনিয়া কোনো রকমে তাদের অস্থিত্ব টিকিয়ে রেখেছে।
জেলা কৃষি সম্প্রসারণের মতে, বিগত দুই দশকের ব্যবধানে দেশি ফল প্রায় অর্ধেক বিলুপ্তির পথে রয়েছে। বিভিন্ন সূত্র থেকে জানা যায় ৫৫টি দেশীয় ফলকে বর্তমানে চিহ্নিত করা গেলেও বাস্তবে প্রায় ৩৯টির মতও দেখা যায় না। অন্যদিকে, প্রধান ফলের উৎপাদন আগের চেয়ে বাড়লেও অপ্রধান ফলের উৎপাদন কমেছে।
বর্তমানে দেশে ফলের বাজারের শতকরা ৮০ ভাগ দখলে নিয়েছে আমদানি করা বিদেশি ফল। এসব ফলের মধ্যে- আপেল, কমলা, আঙুর, খেজুর, বেদেনা, মাল্টা, স্ট্রবেরী, ড্রাগন, নাশপাতি উল্লেখযোগ্য। তালা উপজেলার বাজারের ফল ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিন গড়ে এ বাজার থেকে শতাধিক মণ ফল আভ্যন্তরীণ বাজারে বিক্রি হয়। ফলের বাজারে গিয়ে আম আপেল কোনো মৌসুমি ফলের দেখা পাওয়া যায়নি।
চিকিৎসকরা জানিয়েছেন, প্রাথমিকভাবে ক্ষতিকারক রাসায়নিক মিশ্রিত ফল খাওয়ার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা না দিলেও ভবিষ্যতে এর সুদূর প্রসারি প্রভাব রয়েছে।
তালা উপজেলার স্বাস্থ্যবিভাগের ডাঃ জ্যোত্যিময় সরকার বলেন, আমদানি করা ফলের বেশির ভাগই ম্যাচিউর (পরিপক্ক) থাকে না। ওইসব ফলের উজ্জ্বলতা ও পচে যাওয়া রোধে কার্বাইড, প্রিজারভেটিভসহ নানা ক্ষতিকারক ব্যবহার করা হয়।
তার মতে, প্রাথমিকভাবে এসব ফল খেয়ে তাৎক্ষণিক কোনো প্রভাব দেখা না গেলেও পরবর্তীতে তা লিভার সিরোসিস, কিডনি বিকল, মেমব্রেনসহ শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গের কার্যকারিতারোধ এবং কঠিন ও জটিল রোগের কারণ হয়ে দাঁড়াতে পারে। রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাসেরও কারণ হতে পারে কেমিক্যাল মিশ্রিত ফল। কেমিক্যাল মিশ্রিত ফল শুধু স্বাস্থ্যঝুঁকিই তৈরি করছে না, পুষ্টিঘাটতিও সৃষ্টি করছে।
দেশের বিশাল জনগোষ্ঠীর পুষ্টি চাহিদা পূরণ ও খাদ্য নিরাপত্তা অক্ষুন্ন রাখতে দেশি ফলের উৎপাদন বৃদ্ধি ও সম্প্রসারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন কৃষিবিদরা। এজন্য কৃষি সম্প্রসারণ বিভাগকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার ওপরও জোর দেন তারা।
তালা উপজেলা কৃষিবিদ সামসুল আলম এ বিষয়ে বলেন, আম, কাঁঠাল, লিচু, কুল ইত্যাদি হাতে গোনা কয়েকটি ফল দেখতে পাওয়া গেলেও অপ্রধান বেশির ভাগ ফলই আর সহজলভ্য নয়। বেসরকারি উদ্যোগের পাশাপাশি কৃষি বিভাগকেও দেশীয় ফলের উৎপাদন ও সম্প্রসারণে আরো অগ্রাধিকার দিতে হবে। হাইভ্যালু ক্রপসের দিকে ধাবিত হওয়াও ফল উৎপাদনের ক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলেছে বলে তিনি জানান। এজন্য দেশের বেশীরভাগ হর্টিকালচার সেন্টারে আরো বেশি ভূমিকা রাখতে হবে। এসব সেন্টার দেশি ফলের উন্নত জাতের মাতৃবাগান সৃষ্টি ও তা কৃষক পর্যায়ে সম্প্রসারণে কাজ করতে হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ তালায় ভেঙ্গে যাওয়া কালভার্ট নির্মান না হওয়ায় ৮… পরবর্তী সংবাদ মৌলভীবাজারে ব্যাংক কর্মকর্তা খুন

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads