ads

মঙ্গলবার , ১ জুলাই ২০১৪ | ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মৌলভীবাজারে ব্যাংক কর্মকর্তা খুন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জুলাই ১, ২০১৪ ৫:৪৪ অপরাহ্ণ
মৌলভীবাজারে ব্যাংক কর্মকর্তা খুন

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নে প্রতিবেশীর সঙ্গে কথা কাটাকাটির জের ধওে চুরিকাঘাতে অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার পনয় পাল (৫০) খুন হয়েছেন।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মনরকোনা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামে পাশের বাড়ির উত্তম পালের সঙ্গে কথাকাটাকাটি হলে এক পর্যায়ে উত্তম উত্তেজিত হয়ে পনয় পালকে চুরি দিয়ে বুকে আঘাত করে।
গুরুতর অবস্থায় স্থানীয় লোকজন তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একটুনা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য সৈয়দ রুমেন আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

রাজনগরে কীটনাশক পানে গৃহবধূর আত্মহত্যা

Shamol Bangla Ads

মৌলভীবাজারের রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নে স্বামীর সঙ্গে অভিমান করে আমেনা বেগম (২৬) নামে এক গৃহবধূ কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন। ১ জুলাই মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত আমেনা বেগম ওই ইউনিয়নের মেলাঘর গ্রামের খুরশেদ মিয়ার স্ত্রী। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোঃ নজমুল হক জানান, সোমবার বিকেলে স্বামীর সঙ্গে অভিমান করে আমেনা কীটনাশক পান করেন। পরে পরিবারের লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।মৌলভীবাজার থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নাজমা বেগম বিষয়টি নিশ্চিত করেছেন ।

শ্রীমঙ্গলে যুবকের লাশ উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা থেকে ছুরুক মিয়া (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ১ জুলাই মঙ্গলবার সকাল ১১ টার দিকে কালাপুর ইউনিয়নের লামুয়া এলাকার রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।নিহত ছুরুক মিয়া শ্রীমঙ্গল সদর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মৃত তৈয়ব মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রাস্তার পাশে ছুরুক মিয়ার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।
শ্রীমঙ্গল থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, তার মাথায় ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তিনি আরো জানান, এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!