সাতক্ষীরা প্রতিনিধি: তালা উপজেলার ছোটকাশীপুরের কালভার্টটি ১ বছর আগে ভেঙ্গে গেলেও এখনও পূনঃ নির্মান না করায় আট গ্রামের মানুষের ভোগান্তী চরম আকার ধারন করেছে। কালভার্টের স্থলে দেওয়া হয়েছে কাঠ-বাশের সাঁকো ও চরাট। যার কারণে প্রতিনিয়ত দূর্ঘটনা লেগে রয়েছে। জরুরী এই কালভার্ট নির্মানের জন্য সংশি¬ষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।

ভুক্তভোগী এলাকাবাসী সূত্রে জানা যায়, গত বছর কপোতাক্ষের উজানের পানি ও সৃষ্ট বন্যায় পাটকেলঘাটা হতে কাশীপুর পানি নিষ্কাশনের একটি মাত্র উপযুক্ত কালভার্ট ছোটকাশীপুর-খর্দ্দোর বটতলার কালভার্টটি। গত বছর প্রচন্ড পানির চাপে কালভার্টটি সর্র্র্ম্পূণরুপে ভেঙ্গে পানিতে তলিয়ে যায়। যার কারনে সরুলিয়া, কুটিঘাটা, সানতলা, ফুলবাড়ী, ধানদিয়া, এনায়েতপুর, শার্শাসহ কলারোয়ার সাথে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। প্রায় ১ মাস পরে স্থানীয় এলাকবাসী কালভার্টটির স্থানে কাঠের-বাঁশের সাঁকো ও চরাট তৈরী করে। অত্যন্ত ঝূকিপূর্ণ চরাটের উপর দিয়ে সাধারন জনগন ভ্যান, মোটরসাইকেল ও বাইসাইকেল পারাপার করতে গিয়ে বিপদের অন্ত নেই। এ পথে চলাচলকারী অনেকে জানিয়েছেন, সাইকেল, ভ্যান, মানুষ মোটরসাইকেল ও গবাদিপশু নিয়ে চরাটের উপর দিয়ে যাওয়ার সময় পানিতে পড়ে যেতে হয়। পানির গভীরতা ১০/১২ফুট থাকায় পড়ে যাওয়া জিনিষ নিয়ে মহাবিপদে পড়তে হয়। প্রায় প্রতিদিনই ছোটবড় নানান ধরনের দূর্ঘটনা লেগে রয়েছে। আবারো বর্ষা মৌসুম চলে আসলেও কালভার্টটি নির্মানের কোন উদ্যেগ নেই সংশি¬ষ্ট কর্তৃপক্ষ। তবে সরুলিয়া ইউপি চেয়ারম্যান বদরুজ্জামান জানান, এবার ছোটকাশীপুর কালভার্টটি ছোট একটি ব্রীজে রুপান্তর করা হবে এলজিইডির মাধ্যমে। তবে আশা করা যাচ্ছে খুব দ্রুত কাজও শুরু করা হবে কালভার্ট-ব্রীজটির।
৫ বছর মামলা চালিয়ে সর্বশান্ত ২টি পরিবার
বিয়ের কাবিন নামায় স্বাক্ষর করে ফেঁসে গিয়েছে তালারপাটকেলঘাটার দু’ব্যক্তি
বিয়ের স্বাক্ষী হয়ে বিপাকে পড়েছে বিয়েতে আসা পাটকেলঘাটার সাধারন নিরিহ দু’ব্যক্তি। সূত্রে জানা যায়, গত ২০০৮ সালের ২২ মার্চ তারিখে ইসলামী শরিয়ত মোতাবেক বিয়ে হয় পাটকেলঘাটা থানার সারসা গ্রামের মৃত আব্দুল লতিফ খার পুত্র আয়ুব আলী (৩২) ও পুরাতন সাতক্ষীরা নাথপাড়ার মৃত হাবিবার রহমান মিন্ত্রীর কন্যা আমেনা খাতুনের সাথে। বিয়ের সময় কাবিননামার রেজিষ্টি খাতায় স্বাক্ষীর স্বাক্ষরে সহি করেন পাটকেলঘাটা থানার বড়বিলা গ্রামের মৃত শেখ ফজলে করিমের পুত্র মফিজুল ইসলাম (৪৫) ও সারসা গ্রামের মৃত আব্দুল লতিফ খার পুত্র জনাব খাঁ (৪৩)। আয়ুব ও আমেনা খাতুনের সংসারে ছোটখাটো বিষয় নিয়ে সব সময় অশান্তি বিরাজ করতো। এনিয়ে বিভিন্ন সময় ঝড়গা-বিবাদ, মনোমালিন্যর সৃষ্টি হয়। যার কারনে আমেনা খাতুন বাদী হয়ে সাতক্ষীরা চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সি আর ৪০৮/০৯ (সাত) ধারা যৌতুক নি: আঃ ৪ ধারায় স্বামী ও ২জন স্বাক্ষীকে আসামী করে মামলা দায়ের করেন। কিন্তু ভুক্তভোগী জনাব আলী ও মফিজুল ইসলাম বিয়ের কাবিন নামায় স্বাক্ষর করে আসামী হয়ে ২০০৯ সালে জেলও খেটেছে। এখনও দীর্ঘ ৫ বছরের সেই মামলাটি চালাতে তাদেরকে হিমসিম খেতে হচ্ছে। এদিকে ১নং আসামী আমেনার স্বামী এখনও ধরা-ছোঁয়ার বাইরে রয়ে গেছে। বিগত ৫ বছরে ধরে তার কোন সন্ধান পাইনি প্রশাসন থেকে শুরু করে আমেনার পরিবারটি। এদিকে দিন মুজুর খেটে খাওয়া মফিজুল ও জনাব আলী মামলাটি চালাতে গিয়ে নিজের পরিবারের মূখে অন্ন জোটাতে কষ্টসাধ্য হয়ে পড়েছে। এই মামলা থেকে অব্যহতি পাওয়ার জন্য সংশি¬ষ্ট কর্তৃপক্ষের কাছে বিনিত ভাবে অনুরোধ জানিয়েছে ভূক্তভোগীরা।
তালার পাটকেলঘাটায় বন্ধু সংঘের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

তালা উপজেলার পাটকেলঘাটায় বন্ধু সংঘের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জানা যায়, রমজান মাসের ১ম রোজায় প্রতি বছরের ন্যায় এবছরও ঐতিহ্যবাহী পাটকেলঘাটা বন্ধু সংঘের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পাটকেলঘাটা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুল মতিন, অর্থ সম্পাদক সৈয়দ মাসুদ রানা,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এস এম মজনু, সাংবাদিক শাহিনুর রহমান, নজরুল ইসলাম রাজু, রিপন হোসাইন, এস এম মফিদুল ইসলাম, মাষ্টার অলিউর ইসলাম, আনারুল ইসলাম, হাবিবুর রহমান, জাহাঙ্গীর হোসেন, নাজমুল ইসলাম, সাব্বির হোসেন সজীব প্রমূখ। ইফতার মাহফিল শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।









