ads

সোমবার , ৩০ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফরমালিন নিয়ন্ত্রণ আইন অনুমোদন দিয়েছে মন্ত্রীসভা

খবর টি পড়েছেন : ২০৮
ফরমালিন নিয়ন্ত্রণ আইন অনুমোদন দিয়েছে মন্ত্রীসভা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

403_শ্যামলবাংলা ডেস্ক : অবৈধ আমদানি ও খাদ্যপণ্যে ফরমালিন মেশালে সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানার বিধান রেখে ‘ফরমালিন ব্যবহার নিয়ন্ত্রণ আইন, ২০১৪’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ৩০ জুন সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ওই অনুমোদন দেয়া হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা।
আইনে ফরমালিন বিপণন, পরিবহন ও মজুদের জন্য লাইসেন্স বাধ্যতামূলক করা হয়েছে। লাইসেন্সের শর্ত ভঙ্গ করলে ১০ বছর কারাদণ্ড এবং ১০ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। এছাড়া যদি কেউ বাসাবাড়িতে অবৈধভাবে ফরমালিন রাখার অনুমতি দেয়, সে ক্ষেত্রে বাড়ির মালিককেও শাস্তির আওতায় আনা হবে।
এর আগে আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে আইনের চূড়ান্ত খসড়াটি বাণিজ্য মন্ত্রণালয় থেকে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়। ৪ নভেম্বর ‘ফরমালিন ব্যবহার নিয়ন্ত্রণ আইন’র খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছিল মন্ত্রিপরিষদ। আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে গত ২৫ জুন খসড়া আইনে সই করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রোজায় থাকুন ব্যথামুক্ত পরবর্তী সংবাদ চারঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে এক্সরে হয় না : রোগীদের…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads