ads

মঙ্গলবার , ১ জুলাই ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কেশবপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ি আটক

খবর টি পড়েছেন : ২০৭
কেশবপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ি আটক
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

কেশবপুর (যশোর) প্রতিনিধি : যশোরের কেশবপুর থানা পুলিশ ১ কেজি গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ি রেজাউল ইসলামকে আটক করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। কেশবপুর থানার অফিসার ইনচার্জ এম এ জলিল জানান, সোমবার রাতে শহরের মাছ বাজার এলাকার চিহ্নিত গাঁজা ব্যবসায়ি আলতাপোল এলাকার লিয়াকত আলী সানার ছেলে রেজাউল বালিয়াডাঙ্গা এলাকার একটি বাঁশ বাগানে বসে গাঁজা বিক্রি করছিল, এমন সংবাদে থানার এস আই দীপক রায় সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে এক কেজি গাঁজাসহ আটক করে থানায় নিয়ে আসে। সে একাধিক মাদক মামলার বিচারাধীন আসামি। মঙ্গলবার তাকে আদালতে প্রেরন করা হয়েছে।

কেশবপুর পাইলট স্কুল এন্ড কলেজের
কম্পিউটার পরিদর্শক ফারুক আহমেদ সাময়িক বরখাস্ত

Shamol Bangla Ads

যশোরের কেশবপুর পাইলট স্কুল এন্ড কলেজের কম্পিউটার পরিদর্শক ফারুক আহমেদ রুবেলকে বিজ্ঞ আদালত ফৌজদারি মামলায় জেল হাজতে প্রেরন করায় চাকরি থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অত্র শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ এম আসাদুজ্জামান জানান, কম্পিউটার পরিদর্শক ফারুক আহমেদ”র বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। গত ৩০ জুন সে বিজ্ঞ আদালতে হাজির হলে তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়া হয়। বিষয়টি জানার পর সার্ভিস রুল মোতাবেক পরিচালনা কমিটি তাকে ১ জুলাই থেকে সাময়িক ভাবে বরখাস্ত করেছেন। সে উপজেলার বেলোকাটি গ্রামের আব্দুল হাকিমের ছেলে। আদালত কর্তৃক জেলহাজতে পাঠানোর দিন থেকে এ আদেশ কার্যকর হবে। এ ছাড়া ফারুক আহমেদ রুবেল বিরুদ্ধে টাকা নিয়ে ভূয়া সার্টিফিকেট দেয়া, প্রতিষ্ঠানের গোপন নথি বাইরে প্রকাশ করাসহ অসংখ্য অভিযোগ রয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৬ পরবর্তী সংবাদ কাঁঠালিয়ায় জাতীয় পার্টির নেতাকে পিটিয়ে আহত

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads