শ্যামলবাংলা ডেস্ক : ধর্মপ্রাণ মুসলমানরা এই মাসে রোজা পালনের পাশাপাশি বেশি বেশি নামাজ ও ইবাদত করে থাকেন। এর জন্য চাই শারীরিক সুস্থতা।

এই রমজানে শারীরিক ব্যথা থেকে মুক্ত থাকতে কিছু পরামর্শ :
যারা মেরুদণ্ডের সমস্যা, হাটু-কোমড়-ঘাড় ব্যথা. আর্থ্রাইটিস, প্যারালাইসিসে ভুগছেন তাদের এই রোজায় হতাশ হওয়ার কিছু নেই। রোজায় বেশি বেশি ইবাদত করতে, নামাজ পড়তে যদি কষ্ট হয় তাহলে এখনই একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শে আধুনিক ফিজিওথেরাপি নিলে অনেকাংশে ব্যথা বা অবসাদগ্রস্ত হতে মুক্ত থাকা যায়। নামাজ সর্বোৎকৃষ্ট ব্যায়াম। নিয়মিত নামাজ আদায় করলে ঘাড়-কোমড়-হাটু ব্যথা থেকে অনেকাংশে মুক্ত থাকা যায়। আর যারা বাতের ব্যথায় আক্রান্ত তারা ব্যথার জায়গায় ৫ থেকে ১০ মিনিট কুসুম গরম পানির সেক বা ঠান্ডা পানির সেক দিতে পারেন। সায়িন্টিফিক বেইজ্ড ফিজিও নিতে পারেন, এতে রোজায় কোনো সমস্যা হবে না।
ইফতারে চর্বি ও তৈলাক্ত খাবার খাওয়া মোটেও উচিৎ হবে না। পরিবর্তে ফল, শরবত বা পানীয়জাতীয় খাবার খান। এতে দ্রুত এনার্জি পাওয়া যাবে। যাদের ওজন বেশি তাদের জন্য রমজান মাস সর্বোৎকৃষ্ট চিকিৎসার মাস। এই মাসে ওজন ৫ থেকে ১০ কেজি অনায়াসে কমিয়ে ফেলা যায়। প্রয়োজনে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে পারেন।



















