ads

সোমবার , ৩০ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দামুড়হুদায় হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

খবর টি পড়েছেন : ১৭৬
দামুড়হুদায় হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ইজিবাইক চালক তুফান হত্যা মামলার প্রধান আসামি একরামুল (২৭) কে গ্রেফতার করেছে পুলিশ।

Shamol Bangla Ads

রোববার দিবাগত রাত ২ টার দিকে তাদের গ্রেফতার করা হয়। আসামি একরামুল দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের ফজলু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, দামুড়হুদার ওসি শিকদার মশিউর রহমান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জয়রামপুর গ্রামের একরামুলকে গ্রেফতার করে।
দামুড়হুদা থানার ওসি জানান, একরামুল তুফান হত্যা মামলার প্রধান আসামি। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

উল্লেখ্য, গত ২২ জুন দিবাগত রাতে দর্শনা গোপালখালী ব্রীজের কাছে সদর উপজেলার ভিমরুল্লা গ্রামের মৃত বকস মন্ডলের ছেলে ইজিবাইক চালক তুফানকে শ্বাসরোধ করে হত্যা করে দুর্বৃত্তরা। এরপর তারা ইজিবাইক নিয়ে পালিয়ে যায়।

চুয়াডাঙ্গায় ১১৭ বোতল ফেনসিডিলসহ আটক ১

Shamol Bangla Ads

চুয়াডাঙ্গার দামুড়হুদা ও আলমডাঙ্গা উপজেলার পৃথক স্থান থেকে ১১৭ বোতল ফেনসিডিলসহ রোকনুজ্জামান (২৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ ও বিজিবি। আটককৃত রোকনুজ্জামান আলমডাঙ্গা উপজেলার আনন্দধাম গ্রামের খবির উদ্দীনের ছেলে।
পুলিশ ও বিজিবি জানায়, রোববার দিবাগত রাতে আলমডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়াউর রহমান ফোর্সসহ উপজেলার হাউজ ব্রীজের কাছে টহল দিচ্ছিলেন। এ সময় রোকনুজ্জামানকে আটক করে তার দেহ তল্লাশি করে পাঁচ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এছাড়া, সন্ধ্যা ৭ টার দিকে দর্শনা বিজিবি ক্যাম্পের হাবিলদার আব্দুল করিম নিমতলা সীমান্তের কাছ দিয়ে ভারত থেকে তিনজন চোরাচালানী বাংলাদেশে প্রবেশের সময় ধাওয়া করলে তারা ১১২ বোতল ফেনসিডিল ফেলে পালিয়ে যায়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দুপচাঁচিয়ায় প্রবল বর্ষণে বাঁধ ধ্বসে ৪ গ্রামের মানুষ… পরবর্তী সংবাদ রোজায় থাকুন ব্যথামুক্ত

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads