ads

রবিবার , ২৯ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে নরসিংদীতে ইসলামী আন্দোলনের মিছিল ও সমাবেশ

খবর টি পড়েছেন : ১৯৫
রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে নরসিংদীতে ইসলামী আন্দোলনের মিছিল ও সমাবেশ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

এম,লুৎফর রহমান, নরসিংদী : রমজানের পবিত্রতা রক্ষা, দ্রব্যমূল্যের উর্ধগতি রোধ, বিদ্যুতের লোডশেডিং বন্ধ, দিনের বেলায় হোটেল-রেস্তোরা বন্ধ রাখাসহ রমজানকে স্বাগত জানিয়ে নরসিংদী শহরে মিছিল করেছে ইসলামী আন্দোলন নরসিংদী থানা শাখা। মিছিলে নেতৃত্ব দিয়েছেন ইসলামী আন্দোলন নরসিংদী জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল বারী। পূর্ব ঘোষিত কর্মসূচী অনুযায়ী ইসলামী আন্দোলনের নেতাকর্মী ও সমর্থকরা নরসিংদী পৌরসভা চত্বরে সমবেত হয়। সেখান থেকে মিছিলে সংগঠিত হয়ে নরসিংদী শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে নরসিংদী রেলওয়ে স্টেশন চত্বরে গিয়ে মিছিলোত্তর এক সমাবেশে মিলিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আব্দুল বারী। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন ভূইয়া, সদর থানা ইসলামী আন্দোলনের সভাপতি আব্দুল ওয়াহাব মোল্লা, ডা. ইদ্রিস আলী, মুফতি আব্দুর রশিদ, মুফতি কাউছার আহমেদ, ঈশা ছাত্র আন্দোলনের সভাপতি রাকিবুল হাসান ও মাওলানা আলমগীর হোসেন ভূইয়া। 

Shamol Bangla Ads

প্রধান অতিথির বক্তৃতায় মাওলানা আব্দুল বারী বলেন, যে দেশে সূর্য উঠে আল্লাহু আকবর ধ্বনি নিয়ে। যে দেশে সূর্য অস্ত যায় আল্লাহু আকবর ধ্বনিতে। সে দেশে আজ আমাদেরকে ইসলামী শাসনের জন্য আন্দোলন করতে হয়। রমজানের পবিত্রতা রক্ষার জন্য মিছিল করতে হয়। দিনের বেলা হোটেল-রেস্তোরা বন্ধ রাখার জন্য শ্লোগান দিতে হয়। বিদ্যুতের জন্য কাকুতি মিনতি করতে হয়। এই দুঃখ প্রতিটি বাঙালী মুসলমানকে কুড়ে কুড়ে খাচ্ছে। এর কারন আল্লাহর জমিনে, আল্লাহর আইন নেই, কুরআনের শাসন নেই। মানব রচিত আইন ইসলাম ও মানবিক মূল্যবোধকে ধ্বংস করে দিচ্ছে। অন্যান্য বক্তাগন পবিত্র রমজান মাসে পবিত্রতা রক্ষার জন্য দ্রব্যমূল্যের উর্ধগতি রোধ, কালোবাজারী মজুদদারদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা এবং বিদ্যুতের লুডসেডিং বন্ধ রাখার জন্য সরকারের প্রতি আহবান জানান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মৌলভীবাজারে রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন অনুষ্ঠিত পরবর্তী সংবাদ পেকুয়া শহীদ জিয়া কলেজে আসন সংখ্যা বৃদ্ধির দাবিতে…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads