ads

রবিবার , ২৯ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পেকুয়া শহীদ জিয়া কলেজে আসন সংখ্যা বৃদ্ধির দাবিতে ভর্তিচ্ছুদের মানববন্ধন

খবর টি পড়েছেন : ২২৩
পেকুয়া শহীদ জিয়া কলেজে আসন সংখ্যা বৃদ্ধির দাবিতে ভর্তিচ্ছুদের মানববন্ধন
পড়ার সময়: ৫ মিনিট
ফন্ট:

pakua pic m 28-06-14এম.আবদুল্লাহ আনসারী, পেকুয়া (কক্সবাজার) : পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকুলীয় কলেজে মানবিক বিভাগের আসন সংখ্যা বৃদ্ধির দাবীতে ভর্তিচ্ছু কলেজের ছাত্র/ছাত্রী ও অভিভাবকরা পেকুয়া প্রেসক্লাব চত্তরে মানববন্ধন করে। ২৮জুন দুপুর ১ টার দিকে দুশতাধিক ভর্তিচ্ছু ছাত্র/ছাত্রী আসন সংখ্যা বৃদ্ধি সহবিভিন্ন দাবী দাওয়া সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করে মানব বন্ধন কর্মসূচী পালন করে। এ সময় আলোচনা সভায় অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন পেকুয়া উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আহছান উল্লাহ, শহীদ জিয়াউর রহমান উপকুলীয় কলেজের সাবেক সিনিয়র সহসভাপতি এফ,এম সুমন, আবদুর রহিম এবং ছাত্র/ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন এনাম, মর্জিনা, মিজান, জয়নাল, আনাচসহ আরো অনেকে। তারা বলেন, পেকুয়া কলেজ থেকে অন্য কলেজের দুরত্ব প্রায় ৪০ কিলোমিটার। আসা যাওয়া গাড়ী ভাড়া প্রায় ২শ টাকা। পেকুয়ার এই দরিদ্র বহুল জনগোষ্টীর পক্ষে এতটাকা খরচ করে ছেলে মেয়েদের পড়াশুনা করার সামর্থ নেই। সে জন্য পেকুয়া কলেজে ছেলে মেয়েরা পড়াশোনা করাতে আগ্রহী। যদি আসন সংখ্যা বৃদ্দি করা না হয় তাহলে প্রায় ২শ ছাত্র/ছাত্রী শিক্ষার আলো থেকে বঞ্চিত থাকবে। জানাযায়, উপক’লীয় অঞ্চলের ছাত্রছাত্রীদের একমাত্র ইন্টামিডিয়েট পর্যায়ের কলেজে মানবিক বিভাগে ছাত্র ছাত্রী ভর্তির বোর্ড কোটা ২শ। বর্তমানে দুশ ছাত্রী ভর্তি হয়ে আরো দুশ শিক্ষার্থী ভর্তি বঞ্চিত হওয়ায় দরিদ্র পরিবারের সন্তানরা দুরদুরান্তে গিয়ে পড়া লেখা করতে নানা বিধ অসুবিধার কথা চিন্তা করে মানব বন্ধন সহ এ কলেজের বিবধমান সমস্যার নিরসনে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। ছাত্র ছাত্রী ও অভিভাবকদের মানব বন্ধন চলাকালে পেকুয়া প্রেসক্লাবের সভাপতি ও কলেজের সাবেক গভর্ণিং বডির সদস্য মো.ছফওয়ানুল করিম ও উপজেলা ছাত্রদলের সভাপতি অধ্যক্ষ কেএম.ওবায়দুর রহমানের স্মরণাপন্ন হলে তিনি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাথে কথা বলে আরো ১শটি আসনে ছাত্র ছাত্রী ভর্তির অনুমতি নিয়েছে বলে কলেজ সূত্রে জানাগেছে।

পেকুয়ায় মদ ব্যবসায়ীদের সাথে গ্রামবাসীর ধাওয়া পাল্টা ধাওয়া

Shamol Bangla Ads

পেকুয়ায় মদ ব্যবসায়ীর সাথে গ্রাম বাসীর ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় এক গ্রামবাসী আহত হয়েছে। পরে থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনলে বড় ধরণের সহিংস ঘটনার হাত থেকে গ্রামবাসী রেহায় পেয়েছে বলেজানাগেছে। জানাযায় ২৭ জুন রাত ১০টার দিকে সদর ইউনিয়নের মিয়া পাড়া এলাকায় এঘটনাটি সংঘটিত হয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সদর ইউনিয়নের মিয়া পাড়া এলাকার আবুল হাছিমের পুত্র গিয়াস উদ্দিন ও জসিম উদ্দিন মদ, গাঁজা ও ইয়াবা বিক্রি আসছিলেন। পেকুয়া থানা কম্পাউন্ডের ১শ গজের ভিতরে চৌমুহনীতে প্রকাশ্যে এসে মাদক দ্রব্য বিক্রি করলেও রহস্যজনক কারণে তারা ছিলেন ধরাচোঁয়ার বাইরে। কয়েকবার এলাকাবাসী প্রতিবাদ করলেও মাদক ব্যবসায়ী সেন্ডিকেটের কাছে অসহায় আত্মসমর্পন করা ছাড়া উপায় ছিলনা। ঘটনার দিনও তাদের বাড়িতে মাদক বেচা কিনা ও অবৈধ কর্মকান্ডের জন্যে সমাজের লোকজনের তোপের মুখে তার আরেক ভাই বেলাল উদ্দিন প্রতিবাদ করলে মাদক ব্যবসায়ী দুসহোদরের সহযোগীতায় তাকে ব্যাপকভাবে মারধর করে।্ একপর্যায়ে মাদক ব্যবসায়ীদের প্রতিরোধ করতে সমাজ সর্দারসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ মাদক ব্যবসায়ী গিয়াস উদ্দিন, জসিম উদ্দিনকে এযাতীয় কর্মকান্ড না করার অনুরোধ সহ সমাজের শান্তি শৃংখলা বজায় রাখতে বললে মাদক ব্যবসায়ী সহোদরসহ ১০/১২ জনের সংঘবদ্ধ দল তাদের উপর আবারো হামলা চালালে মৃত উকিল আহমদের পুত্র নুরুল আলম আহত হন। পরে গ্রামবাসী ও মাদক ব্যবসায়ীদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনার সুত্রপাত হয়। পরে পেকুয়া থানার এসআই কাইয়ুম চৌধুরী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন এবং ওই মদ ব্যবসায়ীদের বাড়িতে তল্লাসি চালিয়ে বেশ কয়েক বোতল মদ উদ্ধার করে। পেকুয়া থানাও তার সত্যতা স্বীকার করেছেন। এই এঘটনায় আহত নুরুল আলম মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পেকুয়া থানায় সাধারণ ডায়েরী করেছে বলে জানাগেছে।

পেকুয়ায় প্রবাসীর বাড়িতে সন্ত্রাসী হামলায় ইউপি সদস্য সহ আহত ৩

পেকুয়ায় প্রবাসীর বাড়িতে প্রবাসীর বাড়ীতে সন্ত্রাসী হামলার মহিলা ও ইউপি সদস্য সহ ৩ব্যাক্তি গুরুতর আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলেন, ২৮জুন বিকাল ৪টার দিকে বারবাকিযা ইউনিয়নের বারাইয়াকার প্রবাসী তাজুল ইসলামের বাড়ীতে একই এলাকার ডাকাত শফিউল আলম কয়েকজন দূর্বৃত্তদের নিয়ে স্বশস্ত্র হানা দিয়ে প্রবাসীর অপর প্রবাসী ভাই শহিদুল ইসলামের স্ত্রী রেজিয়া বেগম ও ভাই ফজল করিমের ওপর হামলা চালায় এসময় স্থানীয় মেম্বার মোস্তাক আহমদ লোকজন নিয়ে প্রবাসী পরিবারকে উদ্ধার করতে গেলে সন্ত্রাসীদের এলোপাতাড়ি হামলায় মেম্বার মোস্তাকও গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে পেকুয়া সরকারী হাসপাতালে ভর্তি করেছে।
প্রবাসীর তাজুল ইসলামের ভাই ৪নং ওয়ার্ড় আওয়ামীলীগের সভাপতি মাহমুদুল করিম বলেন, দীর্ঘদিন ধরে এলাকার স্বীকৃত ডাকাত বহু মামলার পলাতক আসামী শফি আলম তার দু প্রবাসী ভাই তাজুল ইসলাম ও শহীদুল ইসলামের পরিবার থেকে চাঁদাদাবী করে আসছিল। দাবীকৃত চাঁদা না দেওয়ায় গতকাল তার বাহিনী নিয়ে ওই বাড়িতে প্রকাশ্যে অস্ত্রশস্ত্র নিয়ে হামলা ও ব্যাপক লুটপাট চালায়। পরে খবর পেয়ে পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থ পরিদর্শন করেন। তিনি আরো জানান, ওই শফির বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র, পুলিশের উপর হামলা, নারী ও শিশু নিযার্তন, জবর দখলসহ পাহাড়ের সংরক্ষিত সামাজিক বনায়নের গাছ লুট সহ অর্ধডজন মামলা রয়েছে। বেশ কিছুদিন আগে তাকে মহেশখালী থেকে অবৈধ অস্ত্রসহ আটক করে জেলহাজতে পাঠালেও পরে জামিনে বের হয়ে আরো ব্যপরোয়া সন্ত্রাসী কর্মকান্ড শুরু করে। স্থানীয় এমইউপি মোস্তাক আহমদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওই প্রবাসীর বাড়িতে ঘটনা হচ্ছে শুনে তিনিসহ সমাজের আরো কয়েকজনকে নিয়ে তাদের প্রতিরোধের চেষ্ঠা চালালে এক পর্যায়ে সন্ত্রাসীদের হামলায় তিনিও আহত হন। প্রবাসী পরিবার এসন্ত্রাসী হামলার ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে নরসিংদীতে ইসলামী আন্দোলনের মিছিল… পরবর্তী সংবাদ বগুড়ায় বজ্রপাত ও দেয়াল ধশে ৩ জন নিহত

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads