মোঃ খালেদ পারভেজ বখ্শ, মৌলভীবাজার : মৌলভীবাজারের বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২৮ জুন শনিবার সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শহরের কোট রোডস্থ রেড ক্রিসেন্ট কার্যলয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

প্রধান নির্বাচন কমিশনার প্রকৌশলী আব্দুল মুনিম রাত ৯ টায় এ ফলাফল ঘোষনা করেন। ভাইস চেয়ারম্যান পদে এডভোকেট এম এ ইয়াহিয়া মুজাহিদ, সেক্রেটারী এম শাহবুউদ্দিন আহমদ, ও সদস্য পাঁচ পদে, এডভোকেট, নুরুল ইসলাম শেফুল, এডভোকেট এটিএম মান্নান, শাহিন চৌধুরী, আলাল খাঁন ও আব্দুল কুদ্দোছ নিবার্চিত হয়েছেন। এ নিবার্চনে মোট ১২ জন প্রাথী প্রতিদ্বন্দিতা করেন, এর মধ্যে ভাইসপ্রেসিডেন্ট পদে ২জন, সাধারণ সম্পাদক পদে ২ জন, নির্বাহী সদস্য পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। নিবার্চনে মোট ভোটার সংখ্যা ৭শত ৮১ জন।



















