ads

রবিবার , ২৯ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বগুড়ায় বজ্রপাত ও দেয়াল ধশে ৩ জন নিহত

খবর টি পড়েছেন : ২৯৮
বগুড়ায় বজ্রপাত ও দেয়াল ধশে ৩ জন নিহত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বগুড়ায় বজ্রপাত ও দেয়াল ধশে ৩ জন নিহত : রেকড পরিমাণ বৃষ্টিতে বাসা বাড়ি ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে কোটি কোটি টাকার ক্ষতি

Bogoraপ্রতীক ওমর,বগুড়া : বগুড়ায়  দেয়াল চাপা পড়ে ১ গৃহবধু নিহত এবং ২ জন আহত হয়েছে। এছাড়াও বজ্রপাতে আরো  নিহত হযেছে ২জন।  শহরের বৃন্দাবনপাড়ায় রোববার বেলা ১২টার দিকে দেয়াল চাপায় নিহত হয় গৃহবধূ স্বপ্না বেগম (৪০) । এসময় তার স্বামী ও শাশুরী গুরতর অহত হয়েছে। আহতদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। এছাড়া গাবতলী উপজেলার দূর্গাহাটা গ্রামে বজ্রপাতে রতন মিয়া (৩০) ও দুপচাঁচিয়ায় রাহিম (৩২) নামের ব্যক্তি নিহত হয়েছে।
বগুড়ায় গত তিন বছরের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি রেকড করা হয়েছে। বৃষ্টিতে বাসা বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান,গুদামঘরে পানি ঢুকে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। শহরের সাতমাথা এলাকাসহ সব রাস্তা পানির নিচে ঢুবে যাওয়ায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।
বগুড়া আবহাওয়া অফিস জানায়,গতকাল রবিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একটানা ১৯৭ মিলিমিটার বৃষ্টি মাপা হয়। ২০১১ সালের ১১ আগস্টের পর গতকালই সবচেয়ে বেশি বৃষ্টি হয় বলেও জানায় আবহাওয়া অফিস। এদিকে ঐদিন রাত থেকে সকাল ১১টা পর্যন্ত মুশুল ধারায় বৃষ্টি পড়ায় শহরের সব রাস্তায় হাটু থেকে কোমর পানিতে ঢুবে যায়। বাসা থেকে লোকজন জরুরি কাজে অফিস আদালত,কর্মস্থলে কোমর পানির ভেঙ্গে যাতায়াত করতে দেখা গেছে। অপর দিকে এইএসসিতে ভর্তি চলায় অনেক ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের যানবাহন চলাচল না করায়  দূর্ভোগে পড়তে হয়। শহরের রাজাবাজারের পাইকারি দোকান এবং বেশ কয়েকটি গুদাম ঘরে পানি ঢুকে কয়েক লাখ টাকার মালামাল নষ্ট হয়েছে। প্রেসপট্টি,শাপলা মার্কেট কোমর পানির নিচে ঢুবে যাওয়ায় অনেক দামি যন্ত্রপাতিসহ ছাপার কাগজ নষ্ট হয়েছে। সিটি প্রেসের স্বত্বাধিকারি সাইদুর রহমান জানান, সম্পূন্ন পানির নিচে তলিয়ে যাওয়ায় প্রেসের দামি যন্ত্রপাতি নষ্ট হওয়ার আশংকা আছে। এছাড়াও বগুড়ার কাহালু, দুপচাঁচিয়াসহ বেশ কয়েকটি উপজেলার ৩শতাধিক পুকুর তলিয়ে যাওয়ায় প্রায় কোটি টাকার মাছ ভেসে গেছে বলে জানিয়েছেন হ্যাচারি মালিকেরা ।
বৃষ্টিতে রাস্তাঘাট দোকান পাট ঢুবে যাওয়ার জন্য সাধারণ মানুষ শহরের ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশাকেই দায়ি করলেন। দীর্ঘ দিন ধরে ড্রেন পরিস্কার,সংস্কার না করায় পানি নামতে অনেক দেরি হয়। বগুড়া পৌরসভা মেয়র একেএম মাহবুববর রহমান জানান, পানি নিস্কাশনের জন্য কাজ চলছে। কিছু নতুন ড্রেনেজ ব্যবস্থার পরিকল্পনাও রয়েছে। এসব বাস্তবায়ন হলে ভবিষ্যতে আর জলাবদ্ধতা থাকবেনা। প্যালেন মেয়র পরিমল কুমার দাস জানান, পৌরসভায় সরকারি বরাদ্দ থাকে সমান্ন,যা দিয়ে আমরা বিভিন্ন রিপিয়ারিংয়ের কাজ করে থাকি। শহর উন্নয়নে আরো সরকারি অর্থ বরাদ্দের প্রয়োজন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পেকুয়া শহীদ জিয়া কলেজে আসন সংখ্যা বৃদ্ধির দাবিতে… পরবর্তী সংবাদ চুয়াডাঙ্গায় রমজানের পবিত্রতা রক্ষায় শোভযাত্রা ও সমাবেশ

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads