চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় মেহেরপুর মহাসড়কের জ্যোতি বিস্কুট ফ্যাক্টরির কাছে সড়ক দূর্ঘটনায় আ: হান্নান (৩০) নামের এক যুবক নিহত হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৫ টার দিকে মোটরসাইকেল ও আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে। হান্নান চুয়াডাঙ্গা সদর উপজেলা উজির গ্রামের লস্কর আলীর ছেলে।

জানা যায়, আলোকদিয়া বাজার থেকে ছেড়ে আসা চুয়াডাঙ্গাগামী একটি মোটরসাইকেল জ্যোতি বিস্কুট ফ্যাক্টারির কাছে পৌঁছালে অপরদিক থেকে আসা একটি কাঠ বোঝাই আলমসাধু তাকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক আ: হান্নান গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে হাসপাতালের র্কব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।



















