ads

শনিবার , ২৮ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুমিল্লায় রথযাত্রা উৎসব আজ

খবর টি পড়েছেন : ২৫৮
কুমিল্লায় রথযাত্রা উৎসব আজ
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

SAMSUNG DIGITAL CAMERAকুমিল্লা প্রতিনিধি : সারাদেশের ন্যায় কুমিল­ায়ও আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) কুমিল­ায় উদ্যোগে শ্রী শ্রী জগন্নাথ-বলদেব-সুভদ্রা দেবীর শুভ রথযাত্রা উৎসব আজ ২৯ জুন রবিবার হতে ৬ জুলাই রবিবার পর্যন্ত ৮দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানসূচীর মধ্যদিয়ে অনুষ্ঠিত হবে।
আট দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে উলে­খ্যযোগ্য কর্মসূচী গুলো হলো:- আজ ২৯ জুন রবিবার দুপুর ১২টায় কুমিল­া নামহট্টের শ্রী আনন্দ নিত্যানন্দ দাস এর পরিচালনায় ও ইসকন সাংস্কৃতিক গোষ্ঠির পরিবেশনায় ভজন কীর্তন, বাউল সংগীত ও পদাবলী কীর্তন, রথযাত্রায় আগত ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ, নগরীর রাজরাজেশ্বরী কালীবাড়ী হতে জগন্নাথদেবের মন্দির পর্যন্ত ভক্ত সমাবেশ ও র‌্যালী, সদাশিব সিংহ দাস ব্রহ্মচারীর পরিবেশনায় শ্রী মদ্ভগবদগীতা পাঠ, বিকেল ৩টায় এড. কিরণময় দত্ত (ঝুনু)’র সভাপতিত্বে ধর্মসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- সংসদ সদস্য (কুমিল­া-৬) হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- কুমিল­া জেলা প্রশাসক মোঃ তোফাজ্জল হোসেন মিয়া, পুলিশ সুপার টুটুল চক্রবর্ত্তী, আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ এম. এ রউফ, জেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সফিক শিকদার এবং পৃষ্ঠপোষকতায় জগন্নাথপুর ইউনিয়ন চেয়ারম্যান মামুনুর রশিদ, কুমিল­া সিটি কর্পোরেশন ১৭নং ওয়ার্ড কাউন্সিলার মোহাম্মদ সোহেল। এতে কুমিল­ার বিশিষ্ট গাইনী বিশেষজ্ঞ ডা: মলিনা রাণী কুন্ডু ও শ্যামল ভট্টাচার্য্যরে সঞ্চালনায় স্বাগত ভাষণ প্রধান করবেন- শ্রী উদ্ধবানন্দ দাস ও শুভেচ্ছা বক্তব্য রাখবেন- এড. সুভাষ বিশ্বাস, নারীনেত্রী পাপড়ী বোস এবং ধন্যবাদ জ্ঞাপন করবেন- প্রেমানন্দ সাহা। অতঃপর বিকেল সাড়ে ৪টায় শ্রী শ্রী জগন্নাথ-বলদেব-সুভদ্রাদেবীর পৃথক পৃথক রথারোহন ও রথযাত্রার শুভ সূচনা। সন্ধ্যা ৭টায় গুন্ডিচা মন্দির প্রাঙ্গণে পুরুষোত্তম পন্ডিত দাসের পরিবেশনায় সন্ধ্যা আরতি ও ভজন কীর্তন, চান্দিনা নামহট্টের পরিবেশনায় আরতি কীর্তন।
শেষদিন ৬জুলাই রবিবার: কুমিল­া গুন্ডিচা মন্দির প্রাঙ্গণে যথাক্রমে সকাল ৭টায় শ্রী শ্রী জগন্নাথদেবের পুজা ও দর্শন আরতি, বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞ, চ্যানেল আই ক্ষুদে গানরাজ অনন্যা আচার্য্যরে পরিবেশনায় লীলা কর্তীন, দুপুর ১টায় উৎসবে আগত ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ, দুপুর ২টায় নগরীর রাজ রাজেশ্বরী কালী বাড়ী হতে গুন্ডিচা মন্দির পর্যন্ত ভক্ত সমাবেশ ও র‌্যালী, বিকেল ৩টায় এড. তপন বিহারী নাগের সভাপতিত্বে ধর্ম সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- বাংলাদেশ ইসকন, ঢাকার সাধারণ সম্পাদক শ্রী চারুচন্দ্র দাস ব্রহ্মচারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- বাংলাদেশ ইসকন এর সহ-সভাপতি শ্রী নবদ্বীপ দ্বিজ গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী, কুমিল­া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর কুন্ডুগোপী দাস, কুমিল­া মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইন্দুভূষণ ভৌমিক, কুমিল­া অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্চয় কুমার ভৌমিক। এতে অধ্যাপক সুর্যনারায়ণ সাহা ও শ্রীমতি সুপর্না দেবনাথ এর উপস্থাপনায় স্বাগত ভাষণ দিবেন- শ্রীমতি করুনা রাধিকা দেবী দাসী ও শুভেচ্ছা বক্তব্য রাখবেন- অধ্যাপক হারান দেবনাথ, চঞ্চল কুমার ঘোষ ও মানিক লাল দেবনাথ এবং ধন্যবাদ জ্ঞাপন করবেন- বিবেক সাহা। অতঃপর বিকেল ৫টায় গুন্ডিচা মন্দির থেকে জগন্নাথদেবের মন্দির পর্যন্ত শ্রী শ্রী জগন্নাথ-বলদেব-সুভদ্রা মহারানীর শুভ রথারোহন ও বর্ণাঢ্য শোভাযাত্রা। সবশেষে সন্ধ্যা ৭টায় জগন্নাথদেবের মন্দিরে আরতি কীর্তনের মধ্যদিয়ে শেষ হবে আটদিনের অনুষ্ঠানসূচীর।
এ ছাড়াও ৩০ জুন হতে ৫ জুলাই পর্যন্ত কুমিল­া পাথুরিয়াপাড়াস্থিত গুন্ডিচা মন্দির প্রাঙ্গণে প্রতিদিন দুপুর ১২টায় শ্রীশ্রী জগন্নাথ লীলামৃত পাঠ, দুপুর ২টায় উৎসবে আগত ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ, সন্ধ্যায় সন্ধ্যারতি কীর্ত্তন, রাত ৮টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, বৈদিক নাটক ও নৃত্য এবং পদাবলী কর্তীন অনুষ্ঠিত হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আমতলীতে রবিবার রোজা রাখা শুরু করেছেন ৫ সহাস্রাধিক… পরবর্তী সংবাদ চুয়াডাঙ্গায় সড়ক দূর্ঘটনায় যুবক নিহত

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads