ads

রবিবার , ২৯ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

যমুনায় ব্যাপক পানি বৃদ্ধি : ১ জনের মৃত্যু

খবর টি পড়েছেন : ১৮২
যমুনায় ব্যাপক পানি বৃদ্ধি : ১ জনের মৃত্যু
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

JAMUNAলিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) : গত দুইদিনে টানা বর্ষন ও উজান থেকে ধেয়ে আসা পাহাড়ী ঢলে জামালপুরে দেওয়ানগঞ্জ ও ইসলামপুর অংশে যমুনায় হুহু করে পানি বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘন্টায় দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনা নদীতে ২২ সেন্টি মিটার পানি বৃদ্ধি পেয়েছে। 

Shamol Bangla Ads

শনিবার সকালে দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনা নদীতে বন্যার পানি বিপদ সীমার ৭০ সেন্টি মিটার নিচে প্রবাহিত হয়েছে বলে জামালপুরের পানি উন্নয়ন বোর্ডের সংশি¬ষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন। এদিকে জেলার ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের উলিয়া গ্রামের রহিজল (৫৫) নামের এক কৃষক শনিবার সকালে যমুনার চরে বন্যার পানিতে দাঁড়িয়ে গরুর ঘাস কাটতে গিয়ে যমুনা অথৈ পানিতে ডুবে মারা গেছে। পরে এলাকাবাসী ওই চরে ব্যাপক তল¬াসী চালিয়ে নিহতের লাশ উদ্ধার করেছে।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস আই আবু সাইম পানিতে ডুবে রহিজল নামের কৃষকের মৃত্যু ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

ইসলামপুরে অটো রিক্সা চাপায় শিশুর মৃত্যু

Shamol Bangla Ads

ইসলামপুরে শনিবার সকালে অটো রিক্সা চাপায় প্রিয়াংকা নামের ৭ বছরে এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহতের পারিবারিক সুত্রে জানাগেছে, ইসলামপুর পৌর এলাকার গাঁওকুড়া গ্রামের অর্জুন কুমার’র শিশু কন্যা প্রিয়াংকা ওই দিন সকালে নিজ বাড়ীর পার্শ্বে ইসলামপুর-গুঠাইল সড়কের ধারে থাকা মনিহারী দোকান থেকে বিস্কুট কিনে বাড়ী ফিরছিল। ওই সময় পিছন থেকে ছুটে আসা একটি অটো রিক্সা তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। আহতকে প্রথমে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্সে নেওয়া হয়। পরে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মার যায়। এলাকাবাসী দুর্ঘটনার অটো রিক্সাটি আটক করলেও চালক পালিয়ে গেছে।
ইসলামপুর থানার এসআই আবু সাইম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ চুয়াডাঙ্গায় সড়ক দূর্ঘটনায় যুবক নিহত পরবর্তী সংবাদ জামালপুরে প্রেমের টানে হাজতবাস

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads