ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : নওগাঁ ৪৩ ব্যাটালিয়ন বিজিবি শনিবার রাত্রি প্রায় সাড় ১২টার দিকে নিজামপুর উপজেলায় ৩০লাখ টাকার মূল্যের কষ্টিপাথর উদ্ধার করেছে বলে খবর পাওয়া গেছে। নওগাঁ বিজিবি ব্যাটালিয়ন কমাণ্ডের সিও সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ সিও লে: কর্নেল মুজিব-উল হকের নেতৃত্বে ১৫/১৬ জনের বিজিবি ফোর্স নিয়ে নিয়ামতপুর উপজেলার সদর ইউনিয়নের চাইরা কসবা গ্রামে এক ঝটিকা অভিযান চালিয়ে ৩০কেজি ওজনের একটি কষ্টিপাথর উদ্ধার করেন। কষ্টিপাথরের মূর্তিটির মূল্য প্রায় ৩০লাখ টাকা বলে জানান। উলেখ্য, নওগাঁ ৪৩ ব্যাটালিয়ন কমান্ড সিও লেফটেনেন্ট কর্নেল মুজিব-উল হকের নেতৃত্বে গত ১৮ জুন গোমস্তাপুর উপজেলার ভাগলপুর গ্রাম হতে আরো ১টি কষ্টিপাথরের মুর্তি যার মুল্য প্রায় ৬০ লাখ টাকা উদ্ধার করে ।



















