সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে কবির হোসেন (১৮) নামের এক বখাটের দুই মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন মিঞা।
থানা সুত্রে জানা গেছে, উপজেলার খঞ্জনপুর নিম্ন মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের বিভিন্ন সময় উত্ত্যক্ত করত খঞ্জনপুর রামরামপুর আশ্রয়নের মৃতঃ আব্দুল গণির ছেলে কবির হোসেন (১৮) নামের এক বখাটে। ২৮ জুন শনিবার সকালে ওই বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্রীর পিতার অভিযোগের ভিত্তিতে থানার এসআই মামুনুর রশিদ সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে রামরামপুর আশ্রয়ন এলাকা থেকে বখাটে কবির হোসেনকে আটক করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির করলে দোশ স্বাীকার করায় ভ্রাম্যমান আদালত তাঁর দুই মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।



















