ads

বৃহস্পতিবার , ২৬ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

লক্ষ্মীছড়িতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৭৯
লক্ষ্মীছড়িতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

মো: আবুল কাশেম, লক্ষ্মীছড়ি (খাগড়াছড়ি) : পাবর্ত্য খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টে লক্ষ্মীছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও অপর খেলায় দুল্যাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছেন। ২৫জুন উপজেলা পষিদ মাঠে আয়োজিত এ টুর্ণামেন্টে বিজয়ীদের মাঝে চ্যাম্পিয়ন ট্রপি বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল মো: মোয়াজ্জেম হোসেন, পিএসসি,জি। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শওকত ওসমান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মো: মোজাম্মেল হক। লক্ষ্মীছড়ি জোনের এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন এরফান, ক্যাপ্টেন জাওয়াদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অংগ্য প্রু মার্মা, লক্ষ্মীছড়ি থানার অফিসার্স ইনচার্জ রতন দাশ গুপ্তসহ গণ্যমাণ্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। বিকেল সাড়ে ৩টায় খেলা শুরু হলে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ টুর্ণামেন্টে মেয়েদের খেলায় মরাচেঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-০ গোলে হারিয়ে দুল্যাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এদিকে অপর খেলায় লক্ষ্মীছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে দুল্যাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারায়। শ্রেষ্ট খেলোয়ার নির্বাচিত হয়েছেন লক্ষ্মীছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দলীয় অধিনায়ক(১১) কুলক জ্যোতি চাকমা ও বঙ্গমাতা মেয়েদের মধ্যে শ্রেষ্ট খেলোয়ার নির্বাচিত হন দুল্যাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লিলি প্রু মার্মা(৮)। খেলার প্রথমার্ধে গোল শুন্য ড্র হয়। দ্বিতীয়ার্ধে ১০মিনিটের মাথায় লক্ষ্মীছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০নাম্বার জার্সি পরিহিত খেলোয়ার পাইলাথুই মার্মা ডি-ব´ের সামান্য বাহির থেকে কিক করলে বল জালে জড়ায়। এর পর ৫ মিনিটের ব্যাবধানে একই খেলোয়ার গোল বাড়ের একেবারে কাছ থেকে গোল রক্ষক জীবন শান্তি চাকমাকে ফাঁকি দিয়ে হালকা সর্টে গোল করেন। দুল্যাতলী একাদশের খেলোয়াররা বার বার আক্রমন করেও গোল করতে ব্যার্থ হন। 

Shamol Bangla Ads

খেলায় রেফারি ছিলেন ডা. মো: দেলোয়ার হোসেন। সহকারি রেফারি ছিলেন, প্রদীপ চাকমা ও বিজ্ঞান চাকমা। একই অনুষ্ঠানে ইউনিয়ন পর্যায়ে চ্যাম্পিয়ন দলের মাঝে ট্রপি বিতরণ করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বাবুগঞ্জে কলেজ ছাত্রী যৌন হয়রানীর প্রতিবাদে মানববন্ধন পরবর্তী সংবাদ দর্শনা পৌরসভায় প্রায় ২২কোটি টাকার বাজেট ঘোষণা

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads