বাবুগঞ্জ (বরিশাল)প্রতিনিধি ঃ বরিশালের বাবুগঞ্জে কলেজ ছাত্রীকে যৌন হয়রানীর ও শারিরিক নির্যাতন করার প্রতিবাদে মানববন্ধন করেন বাবুগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় বাবুগঞ্জ ডিগ্রি কলেজের সামনে অভিযুক্ত বখাটে লিটনকে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে শিক্ষার্থী ও অভিবাবকরা ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করে। এ সময় শিক্ষার্থীরা বখাটে যুবক লিটনের গ্রেফতার করে দূষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান। উল্লেখ্য, গত ২০ জুন বাবুগঞ্জ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রীকে উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ডিগ্রিরচর গ্রামের বখাটে লিটন রাস্তা থেকে জোরপূর্বক ধরে পাট ক্ষেতে নিয়ে ধর্ষনের চেস্টা চালায়। এ ঘটনায় যৌন হয়রানীর স্বীকার ওই ছাত্রী বাদী হয়ে অভিযুক্ত লিটন সহ নামধরা ৪ জনকে আসামী করে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করে।অভিযুক্ত আসামী লিটনকে থানা পুলিশ এখনও গ্রেপ্তার করতে পারেনি।
বাবুগঞ্জে ১৭ দুস্থকে বিনামূল্যে সৌর বিদ্যুৎ প্রদান

সাইফুল ইসলাম , বাবুগঞ্জ (বরিশাল)প্রতিনিধি ঃ বরিশাল বাবুগঞ্জে বেসরকারী সংস্থা বাংলাদেশ উন্নয়ন পরিষদের অর্থায়নে সমন্বিত সমাজ উন্নয়ন সংস্থা (আইসিডিএ) এর বাস্তবায়নে উপজেলায় বিদ্যুৎ থেকে বঞ্চিত ১৭ টি পরিবারের মাঝে ১৭ টি সোলার প্যানেল বিনামূল্যে বিতরন করেন। গত বৃহস্পাতবার সকাল ১০ টায় উপজেলা সমন্বিত সমাজ উন্নয়ন সংস্থা (আইসিডিএ) কার্যালয়ে বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্ংস্থান পরিচালক লক্ষর চন্দ্র মুন্সী ,উপজেলা শাখা ব্যবস্থাপক সমর সরকার।
বাবুগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত
সাইফুল ইসলাম , বাবুগঞ্জ (বরিশাল)প্রতিনিধি ঃ বরিশাল বাবুুগঞ্জ উপজেলার শতবর্ষী ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ বাবুগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে পুনঃ বারের মত নির্বাচিত হলেন এক্সপোর্ট ইনপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড কোম্পানী সচিব এ্যাড. মোঃ গোলাম মাহাবুব। গতকাল বুধবার বিদ্যালয় হলরুমে প্রধান শিক্ষক রনজিৎ কুমার বাড়ৈ’র সভাপতিত্বে নির্বাচিত অভিভাবক সদস্য ও বিভিন্ন ক্যাটেগরির সদস্যদের কন্ঠ ভোটের মাধ্যমে এ্যাড.মোঃ গোলাম মাহাবুবকে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাছরিন জোবায়দা সহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শোক সংবাদ : ফাতেমা বেগম
বাবুগঞ্জ উপজেলার চাদপাশা ইউনিয়নের ওয়ার্কার্স পার্টির নেতা আবু সায়েম বাচ্চু শিকদারের মাতা ফাতেমা বেগম (৮০) বার্ধক্য জনিত কারনে মঙ্গলবার রাতে মৃত্যু বনে করেন। (ইন্নানিল্লাহির—————— রাজেউন) মৃত্যুকালে ৩ ছেলে ১ মেয়ে সহ অসংখ গুনাগ্রহী রেখে গেছেন। বুধবার সকালে মরহুমার নামাজের জানাযা শেষে পারিবারিক করব স্থানে দাফন করা হয়।



















