চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভায় ২০১৪-১৫ অর্থ বছরের জন্য ২১ কোটি ৯১ লক্ষ ৩৩ হাজার ৩৬৩ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। ২৬ জুন বৃহস্পতিবার দুপুরে পৌরসভার নিজস্ব অডিটোরিয়ামে পৌর মেয়র মো: মহিদুল ইসলাম এ বাজেট ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন, দর্শনা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আব্দুস শহীদ, প্যানেল মেয়র শরীফ উদ্দীন, প্রকৌশলী আলমগীর কবির, কাউন্সিলরবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও পৌর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
বাজেটে রাজস্ব আয় ১ কোটি ৭৫ লক্ষ ২৩ হাজার ৩৬৩ টাকা, উন্নয়ন তহবিল আয় ২ কোটি ১৬ লক্ষ ১০ হাজার টাকা। রাজস্ব ব্যয় কোটি ৬১ লক্ষ ৩৭ হাজার উন্নয়ন তহবিল ব্যয় ২০ কোটি ৪ লক্ষ ৭৫ হাজার টাকা এবং উদ্বৃত্ত ২৫ লক্ষ ২১ হাজার ৩৬৩ টাকা ধরা হয়েছে।



















