রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ক্রিকেট প্রশিক্ষন শেষে সনদপত্র ও পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৬ জুন বৃহস্পতিবার রাণীনগর শের-এ বাংলা মহাবিদ্যালয় মাঠে উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহি কর্মকর্তা মনিরুল ইসলাম পাটওয়ারী প্রশিক্ষন ও প্রতিযোগিদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন। এসময় আল আমিন মাদ্রাসার সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) ও প্রশিক্ষক হারুনূর রশিদ, ম্যাচ পরিচালক পিন্টুসহ বিভিন্ন ক্রীড়াবিদরা উপস্থিত ছিলেন।



















