পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় পরিত্রাণের উদ্যোগে “গণতন্ত্র ও পলিসি এডভোকেসী” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত এবং দলিত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। দলিত জনগোষ্ঠির মানবাধিকার প্রতিষ্ঠা সুরক্ষা প্রকল্পের আওতায় ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদের ননগেজেটেড ক্লাবে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষে সাংবাদিক মোঃ আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত নগদ অর্থ ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার দেবাশীষ সরদার, বিশেষ অতিথি ছিলেন সহকারী সমাজসেবা অফিসার সরদার মোহাম্মদ নাজিম উদ্দীন। বক্তব্য রাখেন, পরিত্রাণের লিগ্যাল এইড কাম ট্রেইনার এস,এম, আবুল হোসেন, তারেক সরকার ও বিজয় দাশ। উপস্থিত ছিলেন, সীমা সরকার, কেয়া দাশ, নীলকোমল সুকুমার সরকার, সঞ্জয় দাশ, মনোজ সরকার, মান্দারী দাশ, শ্যামল দাশ, অশোক সরকার, দ্বীপ দাশ, টুম্পা দাশ, নিলিমা সরকার, দিলিপ সরকার, চাঁদ কুমারী, পরিতোষ দাশ, নিখিল চন্দ্র দাশ, অনিমা দাশ, কবিতা দাশ, সঙ্গীতা দাশ, সুনিতা ও সুভাষ সরকার। অনুষ্ঠানে ২১ দলিত শিক্ষার্থীর মাঝে প্রত্যেকে নগদ ৫শ টাকা এবং খাতা ও কলম প্রদান করা হয়।
জেনারেল ওসমানী স্বর্ণপদক পাচ্ছেন পাইকগাছার ইউপি চেয়ারম্যান কাজী আব্দুস সালাম বাচ্চু

সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ জেনারেল ওসমানী স্বর্ণপদক-২০১৪ পাচ্ছেন খুলনার পাইকগাছা উপজেলার গদাইপুর ইউপি চেয়ারম্যান কাজী আব্দুস সালাম বাচ্চু।
আগামী ১৬ জুলাই ঢাকার সেগুন বাগিচাস্থ একটি হোটেলে “স্থানীয় সরকার শক্তিশালী করণ ও ক্ষমতায়ন” শীর্ষক অনুষ্ঠানে সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ স্বাধীন বাংলা সংসদ (স্বাবাস) এর পক্ষ থেকে ইউপি চেয়ারম্যান কাজী আব্দুস সালাম বাচ্চুকে “জেনারেল ওসমানী স্বর্ণপদক-২০১৪” প্রদান করা হবে বলে সংগঠণের সভাপতি শাহ আলম চুন্নু ও সাধারণ সম্পাদক সাবরিনা সুইটি স্বাক্ষরিত পত্রে উলেখ করা হয়েছে। উলেখ্য, ইউপি চেয়ারম্যান কাজী আব্দুস সালাম বাচ্চু গত ৩০ মে শের-ই-বাংলা এ.কে. ফজলুল হক স্মৃতি সংরক্ষণ ও গবেষণা পরিষদ থেকে “শের-ই-বাংলা স্বর্ণপদক-২০১৪” লাভ করেন।
পাইকগাছা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের বর্ধিত সভা
পাইকগাছা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের বিশেষ বর্ধিত সভা গতকাল বৃহস্পতিবার সকালে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে উপজেলা সভাপতি তৃপ্তি রঞ্জন সেন’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আহবায়ক মালিক ছরোয়ার উদ্দিন।বিশেষ অতিথি ছিলেন জেলা যুগ্ম আহবায়কদ্বয় মোঃ মোতালেব হোসেন ও শেখ মোঃ ফেরদৌস।সংগঠনের উপজেলা সাধারন সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেনের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান। বক্তৃতা করেন রূপসা উপজেলা আহবায়ক রুহুল আমিন রবি,জেলা সদস্যমোঃ শরীফুল ইসলাম,মোঃ রেজাউল করিম টুটুল,মোঃ আমিনুর ইসলাম,মাহাফুজুল হক কিনু,সেবানন্দ রায়,কামরুল হাসান,সুজন বৈরাগী,আজিজার রহমান,মনোজ মন্ডল,অমল রাজ মন্ডল,গৌতম রায়,আল-তারিক আকুঞ্জি,আক্কার আলী,অসিত মন্ডল,জব্বার সানা,খোকন সরদার,কালি চরন,শক্তি সানা।সভা শেষে বিকালে জেলা নেতৃবৃন্দ গদাইপুর ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে স্থানীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক নির্মল চন্দ্র অধিকারী,আওয়ামীলীগ নেতা ও নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি গাজী নজরুল ইসলাম,ইউপি সদস্য শের আলী ও মোস্তফা,আমিরুল ইসলাম,রহমত আলী,পীর আলী।



















