ads

বৃহস্পতিবার , ২৬ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভোটার উপস্থিতি কম : শেরপুরের নকলায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন

খবর টি পড়েছেন : ২৩৪
ভোটার উপস্থিতি কম : শেরপুরের নকলায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Sherpur-1স্টাফ রিপোর্টার : ভোটার উপস্থিতি কম হলেও শেরপুরের নকলা উপজেলা পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ২৬ জুন বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণের প্রথম ভাগে উপজেলার ৬৩ টি কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল একেবারেই কম। দুপুরে কেন্দ্রগুলোতে আস্তে আস্তে ভোটার উপস্থিতি বাড়তে থাকে। ৯ টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এ উপজেলায় মোট ভোটার ১ লাখ ৩২ হাজার ৬শ ৪ জন হলেও গড়ে ভোট পড়েছে প্রায় ৪০/৪৫ শতাংশ। তবে এলাকার সংসদ সদস্য, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর অনড় অবস্থানের কারণে স্থানীয় প্রশাসনের পাশাপাশি পুলিশ, র‌্যাব ও বিজিবি ব্যাপক তত্পর থাকায় কোথাও কোন অপ্রীতিকর ঘটনা বা গোলযোগ হয়নি। নির্বাচনের মাঠে ৫শ পুলিশ, ৯০ জন বিজিবি, ৭১ জন সেনা সদস্য, ৫৯ জন্য র‌্যাব ও ৭শ ৭৬ জন আনসার সদস্য এবং ১০ জন ম্যাজিস্টেটের সমন্বয়ে মোবাইল কোর্ট তত্পর ছিল। 

Shamol Bangla Ads

এ উপজেলায় চেয়ারম্যান পদে ৭ জন ও ভাইস চেয়ারম্যান ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রতিন্দ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগ থেকে বর্তমান চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন ও বিএনপি থেকে সাবেক উপজেলা চেয়ারম্যান মাহবুব আলী চেীধুরী ওরফে মুনির চৌধুরী মনোনীত হলেও আওয়ামী লীগ থেকে ৩ জন এবং বিএনপি থেকে ২ জন বিদ্রোহী প্রার্থী ছিলেন।
রিটার্নিং অফিসার ও শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হায়দার আলী জানান, নকলা উপজেলা নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। তবে ভোট কেন্দ্রগুলোতে ভোটারদেও উপস্থিতি কম লক্ষ্য করা গেছে। সার্বিক মনে হয়েছে শতকরা ৫০ থেকে ৬০ শতাংশ ভোট কাস্ট হতে পারে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ চারঘাটে ক্ষুদ্র নৃতাত্তি¡ক জনগোষ্ঠীর ছাত্র ছাত্রীদের বৃত্তি প্রদান পরবর্তী সংবাদ পাইকগাছায় দলিত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও শিক্ষা…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads