ads

বৃহস্পতিবার , ২৬ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুলাউড়ায় এ্যাম্বুলেন্সের চাপায় তরুনী নিহত

খবর টি পড়েছেন : ২০১
কুলাউড়ায় এ্যাম্বুলেন্সের চাপায় তরুনী নিহত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় চুনঘর এলাকায় রাস্তা পারাপারের সময় এক দ্রুতগামী এ্যাম্বুলেন্সের চাপায় লাকি বেগম (১৮) নামে এক তরুনী নিহত হয়েছেন। ২৬ জুন বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটের সময় দুর্ঘটনাটি ঘটে। নিহত লাকী কুলাউড়া সদর ইউনিয়নের পূর্ব করের গাঁও নিবাসী মোঃ সুলতান মিয়া ওরফে মস্তান মিয়ার মেয়ে। খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ সন্ধা ৭ টার দিকে লাশ উদ্ধার করে মর্গে প্রেরন ও মামলার প্রস্তুতি নিচ্ছে। 

Shamol Bangla Ads

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সিএনজি দিয়ে বোনের বাড়ী কাদিপুর ইউনিয়নের চুনঘর এলাকায় যাওয়ার পথে প্রতিমধ্যে কুলাউড়া-মৌলভীবাজার সড়কের চুনঘর এলাকায় নেমে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি এম্বুলেন্স পিছন দিকে চাপা দিলে ঘটনাস্থলে লাকী বেগম মারা যায়। খবর পেয়ে, কুলাউড়া থানা পুলিশ পুলিশ সন্ধা ৭ টার দিকে লাশ উদ্ধার করে মর্গে প্রেরন ও মামলার প্রস্তুতি নিচ্ছে। এ ব্যাপারে কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) আসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন এম্বুলেন্সটি পালিয়ে যায় তবে সনাক্ত করার চেষ্টা চলছে ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ডুমুরিয়ায় ব্র্যাকের শিক্ষা বিষয়ক সভা পরবর্তী সংবাদ কুমিল্লা নগরীতে দুর্ধর্ষ চুরি

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads