ads

বৃহস্পতিবার , ২৬ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ডুমুরিয়ায় ব্র্যাকের শিক্ষা বিষয়ক সভা

খবর টি পড়েছেন : ২১৬
ডুমুরিয়ায় ব্র্যাকের শিক্ষা বিষয়ক সভা
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধিঃ ডুমুরিয়ায় অতিদরিদ্র শিশুদের নিয়মিত স্কুলে গমন ও লেখাপড়ায় উৎসাহ’র লক্ষে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসুচী প্রকল্পের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার গোনালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্যদের সাথে ওই সভা শুরু হয়। সভায় স্কুলের সভাপতি স্বপন কুমার দে’র সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় বক্তব্যদেন, প্রকল্পের জেলা ব্যবস্থাপক মোঃ মুনতাসির রহমান, ডুমুরিয়া শাখার কর্মকর্তা মাফুজা খাতুন, মোঃ খান জাহান আলী, স্কুলের প্রধান শিক্ষিকা জ্যোৎনা মজুমদার, প্রভাবতী বালা বাহাদুর, শিল্পী রায়, অবিভাবক সদস্য বিশ্বজিৎ দেবনাথ, ইউসুফ শেখ, রেজাউল করিম শেখ, মিন্ট শেখ সামাদ শেখ প্রমুখ। সভায় প্রাথমিক স্কুলগামী অতিদরিদ্র শিশুরা যেন ঝড়ে না পড়ে ও তাদেরকে নিয়মিত বিদ্যালয়ে পড়ার বিষয়ে আলোচনা করা হয়।

Shamol Bangla Ads

ডুমুরিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধে পিতা-পুত্র আহত

ডুমুরিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষরা হামলা চালিয়ে পিতা-পুত্রকে বেধড়ক মারপিট করেছে। ঘটনাটি ঘটে গত বুধবার বিকেলে উপজেলার নরনিয়া গ্রামে। এ ব্যাপারে আহত আঃ রউফ বাদী হয়ে ডুমুরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।
লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার আটলিয়া ইউনিয়নের নরনিয়া গ্রামের আঃ ফজল মোড়লের ছেলে আঃ রউফ মোড়লের (৪৫) সাথে একই এলাকার আঃ সাত্তার মোড়লের (৫৫) দীর্ঘদিন জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। এরপর গত বুধবার সকালে বিরোধপূর্ণ জমিতে প্রতিপক্ষরা জোরপূর্বক ঘেরাবেড়া দিয়ে দখল করতে যায়। তখন আঃ রউফ ও তার ছেলে ইমরান বাধা দিতে গেলে প্রতিপক্ষ সাত্তার ও তার ছেলে রাশিদুল মোড়ল, শরিফুল, তরিকুলসহ ৫/৬ জন হামলা চালিয়ে বেধড়ক মারপিট করে চলে যায়। হামলায় আহত পিতা রউফ ও ছেলে ইমরান ডুমুরিয়া হাসপাতালে ভর্তি হয়েছে। পরে রউফ মোড়ল বাদী হয়ে ডুমুরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এ ব্যাপারে স্থানীয় মাগুরাঘোনা ক্যাম্প ইনচার্জ এস আই অসিম দাস জানান, জোর করে জমি দখল ও মারপিটের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং দু’ পক্ষকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

ডুমুরিয়ার সহকারী সেটেলমেন্ট অফিসার মসিউর রহমানের বিরুদ্ধে অর্থ বানিজ্যে’র অভিযোগ

Shamol Bangla Ads

ডুমুরিয়ার সহকারী সেটেলমেন্ট অফিসার মোঃ মসিউর রহমানের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম,দুর্নীতি ও অর্থ বানিজ্যে’র অভিযোগ উঠেছে। তার অপকর্মের প্রতিবাদে স্থানীয়রা উর্দ্ধতন কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছে। 

লিখিত অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার শরাফপুর মৌজার সহকারী সেটেলমেন্ট অফিসার মোঃ মসিউর রহমানের বিরুদ্ধে নানাবিধ অভিযোগ পাওয়া গেছে। তিনি ভূমি জরিপের নামে অনিয়ম করে অতিরিক্ত অর্থ নিয়ে প্রকৃত জমির মালিককে বঞ্চিত করেছেন। তার কাছে টাকা হলেই জমি মিলছে। এমনিভাবে দুর্নীতি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন বলে জানা গেছে। তার ওই অর্থ বানিজ্য’র কারণে এলাকার জমির মালিকরা দিশেহারা হয়ে পড়েছে। সর্বশেষ এলাকার জনগণ একত্রিত হয়ে তার সকল অপকর্মের প্রতিবাদে উর্দ্ধতন কর্মকর্তা বরারব লিখিত অভিযোগ করেছেন। এ ব্যপারে শরাফপুর গ্রামের মোঃ আঃ রশিদ গাজী, আঃ হালিম সরদার, মোঃ শওকত আলী ও গোলাম সরোয়ারসহ অনেকেই জানান, আমরা অফিসার মসিউর সাহেবের অনিয়ম ও দুর্নীতির কারণে দিশেহারা। তিনি টাকা ছাড়া কিছুই চেনেন না। আমরা সঠিক কাগজ ও প্রকৃত জমির মালিক হয়েও রের্কড পাচ্ছি না, অথচ যাদের কাগজ নেই, আবার প্রকৃত জমির মালিকও না এমন লোক টাকার জোরে রের্কড পাচ্ছে। উপজেলা সহকারী অফিসার মোঃ মসিউর রহমান জানান, আমার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ মিথ্যা ও মনগড়া।

Need Ads
পূর্ববর্তী সংবাদ প্রেস রিলিজের মাধ্যমে রামগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা পরবর্তী সংবাদ কুলাউড়ায় এ্যাম্বুলেন্সের চাপায় তরুনী নিহত

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads