তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : কুমিল্লা নগরীর শাসনগাছা কৃষি বিপনন অধিদপ্তরের সামনে ওয়ালিদ ষ্টোরে গত বুধবার দিবাগত গভীর রাতে অভিনব কায়দায় ৪টি তালা ভেঙ্গে দোকানে চোরেরা প্রবেশ করে নগদ টাকার মালামাল, ফ্ল্যাক্সি মোবাইল, বিকাশ মোবাইল সহ প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকার অধিক চুরি করে নিয়ে যায়। খবর পেয়ে কোতয়ালী থানা পুলিশ গতকাল বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, কুমিল্লা নগরীর শাসনগাছা কৃষি বিপনন অধিদপ্তর’র সামনে উত্তরা আবাসিক এলাকায় গত বুধবার রাতে ওয়ালিদ ষ্টোরের মালিক মোঃ বাহা উদ্দিন রাত সাড়ে ১০টায় দোকান বন্ধ করে বাসায় চলে যান। গতকাল বৃহস্পতিবার সকালে প্রতিদিনের মত দোকান খুলতে এসে দেখেন দোকানের মালিক মোঃ বাহা উদ্দিন তার দোকানে দুর্ধর্ষ চুরি হয়েছে। ব্যবসায়ী মোঃ বাহা উদ্দিন আরও জানায় তার দোকানের ৪টি তালা অভিনব কায়দায় ভেঙ্গে চোরেরা দোকানে প্রবেশ করে নগদ ৪৮ হাজার ৫’শ টাকা, বিকাশ ৫০ হাজার, ফ্ল্যাক্সি ৩০ হাজার টাকা, রূপচাঁদা ও ফ্রেশ কোম্পানীর তৈল ৮ লিটারের বোতল ৪টি, ৫ লিটারের বোতল ১৭টি ২ লিটারের বোতল ২২টি, ১ লিটারের বোতল ২৮টি, বিভিন্ন ব্র্যান্ডের গুড়ো দুধ ২৮টি, বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট প্রায় ৪ হাজার টাকা সহ বিভিন্ন মালামাল নিয়ে পালিয়ে যায়। এতে প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দোকানের মালিক জানায়। অপর দিকে শাসনগাছা বাসটার্মিনাল এর পরিবহন শ্রমিক নেতা মোঃ ছাব্বির হোসেন লিটন জানায় উত্তরা আবাসিক ও কৃষি বিপনন অধিদপ্তর এলাকায় প্রতিদিন চুরি, ছিনতাই অতি মাত্রায় বৃদ্ধি পেয়েছে। গত কয়েকদিন আগে উত্তরা আবাসিক এলাকার পাহাড়াদারকে রাতে একদল দুর্বৃত্ত ও ছিনতাইকারীরা মারাত্মকভাবে পিটিয়ে আহত করে। ধারণা করা হচ্ছে ছিনতাইকারীদের অনৈতিক কর্মকান্ডে বাঁধা দেওয়ায় পাহাড়াদারের উপর এ হামলা চালিয়েছে। তিনি আরও জানান, এ এলাকায় পুলিশের টহল আরও বৃদ্ধি করলে চুরি, ছিনতাই ও ডাকাতি কমবে। সামনে ঈদকে কেন্দ্র করে ছিনতাইকারীরা আরও সক্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে। এ অবস্থায় পুলিশী তৎপরতা বৃদ্ধি না করলে অথবা অভিযুক্ত ছিনতাইকারীদেরকে গ্রেফতার না করলে আইনশৃঙ্খলার চরম অবনতি হতে পারে।
এ চুরি ঘটনার খবর পেয়ে কোতয়ালী থানার এসআই ধমের্ন্দু সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থল পরিদর্শন করেন।



















