ads

মঙ্গলবার , ২৪ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

২৬ জুন থেকে একমাসের জন্য বন্ধ হচ্ছে বাকৃবি

খবর টি পড়েছেন : ২১৯
২৬ জুন থেকে একমাসের জন্য বন্ধ হচ্ছে বাকৃবি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

BAU Nice Picআব্দুর রহমান, বাকৃবি সংবাদাতা : ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ক্লাস-পরীক্ষা আগামী ২৬ জুন বৃহস্পতিবার থেকে বন্ধ হচ্ছে। চালু হবে ৪ আগস্ট থেকে। ফলে দীর্ঘ একমাসের জন্য বন্ধ হচ্ছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম।

Shamol Bangla Ads

বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিষয়ক শাখা সূত্রে জানা গেছে, আগামী ২৬জুন বৃহস্পতিবার থেকে বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার ক্লাস-পরীক্ষা বন্ধ হচ্ছে। চালু হবে ৪ আগস্ট সোমবার থেকে। তবে প্রশাসনিক কার্যক্রম যথারীতি চলবে বলে জানা গেছে। তবে হল বন্ধ থাকার ব্যাপারে কোন সঠিক তথ্য পাওয়া যায়নি।
বাকৃবির শিক্ষা বিষয়ক ডেপুটি রেজিস্ট্রার জনাব ফারুক আহম্মদ জানান, ‘গ্রীষ্মকালীন (সেমিস্টার সমাপনী) ছুটি, পবিত্র রমজান, জুমাতুলবিদা, শব-ই-কদর ও ঈদ-উল- ফিতর সব মিলিয়ে ২৬জুন থেকে ৪ঠা আগস্ট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে’।
একাডেমিক কার্যক্রম বন্ধ থাকা অবস্থায় বিশ্ববিদ্যালয়ের হলগুলোও বন্ধ থাকবে কিনা এ প্রশ্নের জবাবে তিনি বলেন, অবস্থা বুঝে ব্যবস্থা নেয়া হবে। পরিস্থিতি স্বাভাবিক থাকলে হল খোলা থাকবে আর পরিস্থিতি ঘোলাটে থাকলে বন্ধ করে দেওয়া হবে। দুয়েকদিনের মধ্যেই এব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কুমিল্লায় স্ত্রীকে কুপিয়ে হত্যা : ঘাতক স্বামী আটক পরবর্তী সংবাদ কলারোয়ায় সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads