তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : কুমিল্লার তিতাসে কুপিয়ে ও পিটিয়ে ৪ সন্তানের জননী রুমা (৩৫)কে হত্যা করেছে পাষন্ড স্বামী। ২৪ জুন মঙ্গলবার দুপুরে উপজেলার জগতপুর গ্রামের এ ঘটনা ঘটে। ওই ঘটনায় ঘাতক স্বামী নুর হোসেন (৪০)কে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়-উপজেলার জগতপুর গ্রামের মৃত- তাজুল ইসলামের পুত্র মোঃ নূর হোসেন পারিবারিক কলহের জের ধরে তার স্ত্রী রুমা আক্তারকে ঘরের ভিতর আটকে রেখে নির্মমভাবে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। ওই সময় গৃহবধু রুমা আক্তারের আর্তচিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসলে ঘাতক স্বামী ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। পরে লোকজন মুমুর্ষ ও রক্তাক্ত অবস্থায় রুমা আক্তারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। পুলিশ লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মোহাম্মদ আব্দুল হান্নান জানান, আমরা খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌছেছি। ঘাতক পালিয়ে যাবার সময় পুলিশ পাশের বাড়ী থেকে সু কৌশলে গ্রেফতার করতে সক্ষম হয়। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।
এদিকে ঘাতক নুর হোসেনের বিরুদ্ধে এলাকায় বিভিন্ন অসামাজিক কার্যকলাপের অভিযোগ রয়েছে বলে জানা গেছে। সম্প্রতি স্কুল ছাত্রকে বলাৎকার করার চাঞ্চল্যকর ঘটনাও ঘটিয়েছে নুর হোসেন। পাষন্ড ঘাতক নুর হোসেনকে গ্রেফতার করায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
নাঙ্গলকোট পৌরসভার উপ-নির্বাচন ২৫ জুন

২৫ বুধবার কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখানে ১১ ভোট কেন্দ্র রয়েছে। স্থানীয় প্রশাসন সব কেন্দকে ঝুঁকিপূর্ন হিসেবে তালিকা ভূক্ত করা হয়েছে। পৌরসভায় সর্বমোট ভোটার সংখ্যা হচ্ছে ১৫ হাজার ৩শ ৫৭জন। তার মধ্যে পুরুষ ভোটার রয়েছে ৭ হাজার ৫শ ৬২জন। ভোট কেন্দ্র গুলো হচ্ছে বেতাগাঁও রেজিঃ প্রাথমিক বিদ্যালয়, নাওগোদা রেজিঃ প্রাথমিক বিদ্যালয়, নাঙ্গলকোট শিশু নিকেতন, নাঙ্গলকোট মডেল কলেজ, নাঙ্গলকোট এ,আর উচ্চ বিদ্যালয়, দাউদপুর রেজিঃ প্রাথমিক বিদ্যালয়, নাঙ্গলকোট ডিগ্রী কলেজ, কেন্দ্রা রেজিঃ প্রাথমিক বিদ্যালয়, খান্নাপাড়া রেজিঃ প্রাথমিক বিদ্যালয়, বাতুপাড়া রেজিঃ প্রাথমিক বিদ্যালয়, ধাতিশ্বর সরকারী প্রাথমিক বিদ্যালয়। এ পৌরসভা উপ-নির্বাচনে মেয়র পদে প্রার্থীরা হচ্ছেন পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক এ,কে,এম মনিরুজ্জামান খান (আনাসর), ১৯ দলীয় জোটের প্রার্থী মাইন উদ্দিন (দোয়াত কলম), বিএনপি প্রার্থী তৌহিদুর রহমান (তালা)। এ ব্যাপারে নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম পিপিএম জানান ১১টি কেন্দ্র ঝুঁকিপূর্ন হিসেবে তালিকাভূক্ত করে উধর্বতন কর্তৃপকে জানানো হয়েছে।



















