আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : কয়েক দিনের টানা বর্ষণে বরিশালের আগৈলঝাড়ায় নি¤œ এলাকা তলিয়ে গেছে। অনেক স্থানে কাঁচা রাস্তা ধসে পরেছে। কাচা ঘরবাড়িরও ক্ষতিগ্রস্থ হচ্ছে। উপজেলার বিভিন্ন স্থানে মৎস্য চাষীদের ঘের তলিয়ে গেছে। বর্ষণের ফলে রোপা আমন ধানের বীজ দিতে পারেনি ৫টি ইউনিয়নের অধিকাংশ কৃষকরা। প্রবল বর্ষণে গৌরনদী-আগৈলঝাড়া-পয়সারহাট-গোপালগঞ্জ মহাসড়কের ফুল্লশ্রী নামক স্থানে নবনির্মিত ব্রিজের উভয়পাশে ধ্বসে যানবাহন চলাচলে সমস্যার সৃষ্টি হয়েছে। বর্ষণের ফলে নি¤œ আয়ের লোকজন চরম দূর্ভোগে পরেছে। বর্তমানে তারা কাজ করতে না পেওে অনাহারে-অর্ধাহারে দিনযাপন করছেন।
আগৈলঝাড়ায় জামায়াতের আমীর গ্রেফতার

বরিশালের আগৈলঝাড়ায় জামায়াতের আমীরকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে তাকে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।
থানাসূত্রে জানা গেছে, মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের আমীর মাওলানা মতিউর রহমান নিজামীর মামলার রায় উপলক্ষে বরিশালের আগৈলঝাড়ায় নাশকতার আশঙ্কায় উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মো. নজরুল ইসলাম (৩২) কে সোমবার রাতে উপজেলার ফুল্লশ্রী গ্রাম থেকে এসআই শহীদুর রহমান গ্রেফতার করে। সে উপজেলার ফুল্লেশ্রী গ্রামের মৃত আক্কেল আলী মোল্লার পুত্র। গতকাল মঙ্গলবার সকালে তাকে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে। তবে একটি সুত্রে জানা গেছে, নজরুল ইসলামকে সম্প্রতি আমবাড়ি মন্দিরের মূর্তি ভাংচুরের মামলায় গ্রেফতার করা হয়েছে।
আগৈলঝাড়ায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের
হামলায় শাশুড়ী-পুত্রবধূ গুরুতর আহত
বরিশালের আগৈলঝাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে উপজেলার পূর্ব বাগধা গ্রামে গতকাল দুপুরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছে শাশুড়ী ও পুত্রবধূ। তাদের উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
অভিযোগ ও আহতসূত্রে জানা গেছে, পূর্ব বাগধা গ্রামের জাহাঙ্গীর মিয়া তার নিজ বাড়ির আক্তার মিয়ার জায়গা জালিয়াতির মাধ্যমে নিজের দাবি করলে বিরোধ দেখা দেয়। এই জায়গার বিরোধ নিয়ে জাহাঙ্গীরের ছেলে এনামুল ও মেয়ে নাছিমা গতকাল মঙ্গলবার দুপুরে আক্তার মিয়ার স্ত্রী মাকসুদার (৩০) উপর হামলা চালানোর সময় শাশুড়ী বকুল বেগম (৫৫) বাঁধা দিলে তাকেও মারধর করে আহত করে। গুরুতর আহত অবস্থায় মাকসুদা ও বকুল বেগমকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে আহতদের পরিবারসূত্রে জানা গেছে।
আগৈলঝাড়ায় এনজিও’র কিস্তি আদায়কে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৬ জন

বরিশালের আগৈলঝাড়ায় এনজিওর কিস্তি আদায়কে কেন্দ্র করে দু’দফা সংঘর্ষে আহত হয়েছে ৬ জন। গুরুতর আত ২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আহত ও স্থানীয়সূত্রে জানা গেছে, উপজেলার রতœপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মো. আনোয়ার শাহ্ নিজ গ্রাম বারপাইকায় ব্যক্তিগত অর্থায়নে ন্যাশনাল ডেভলপমেন্ট সোসাইটি নামে একটি এনজিও খুলে গরীব ও অসহায় মানুষের মধ্যে লোন আদান প্রদান শুরু করে। গতকাল সকালে ওই এনজিও কর্মী বারপাইকা গ্রামের নিপুল কির্ত্তনীয়া একই গ্রামের অসীম করের কাছে করিম বাজারে বসে কিস্তির টাকা চাইতে গেলে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাঁধে। সকালের সংঘর্ষের জের ধরে ওইদিন বিকেলে সাহেবেরহাট চৌমুহনীতে দ্বিতীয় দফা সংঘর্ষে ৬ জন আহত হয়। এর মধ্যে গুরুতর আহত সঞ্জয় বাড়ৈ (২৮) ও নীহার কির্ত্তনীয়া (২৬) কে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল কালাম তালুকদার জানান, অবৈধ এনজিও‘র বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



















