ads

মঙ্গলবার , ২৪ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পাইকগাছায় ৪ জামায়াত নেতা আটক

খবর টি পড়েছেন : ১৭৩
পাইকগাছায় ৪ জামায়াত নেতা আটক
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতনেতা মাওঃ মতিউর রহমান নিজামীর রায়কে কেন্দ্র করে খুলনার পাইকগাছায় নাশকতার আশঙ্খায় ৪ জামায়াতনেতাকে আটক করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। এলাকায় উপস্থিত থেকে নিরাপত্তা ব্যবস্থা মনিটরিং করেন অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) এস,এম, শফিউল্লাহ।
মঙ্গলবার জামায়াতনেতা মতিউর রহমান নিজামীর রায়কে কেন্দ্র করে নাশকতা এড়াতে উপজেলায় মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। এদিকে থানা পুলিশ অভিযান চালিয়ে লস্কর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী সহ ৪ জামায়াতনেতাকে আটক করে। আটককৃতরা হচ্ছেন, আলমতলা গ্রামের মৃত আব্দুল কাদের ওরফে উকিল সানার পুত্র সামছুর রহমান (৩২), শ্রীকন্ঠপুর গ্রামের মানিক গাজীর পুত্র সাইফুল ইসলাম (৩২), আব্দুল হকের পুত্র মিজানুর রহমান (২৫) ও রাড়–লী গ্রামের মজিদ সানার পুত্র কহিনুর সানা (৩২)। সকাল থেকে অতিরিক্ত পুলিশের গাড়ী উপজেলা সদরসহ বিভিন্ন স্থানে টহল দিতে দেখা যায়। আটককৃতদের পুলিশের দায়ের করা ১০ মে বিস্ফোরক ও ৩৪ (১০) ১৬ নং পৃথক মামলায় আদালতে পাঠানো হয়েছে ওসি সিকদার আককাছ আলী জানান।

পাইকগাছায় সুশীলনের ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Shamol Bangla Ads

খুলনার পাইকগাছায় সুশীলনের নিরাপদ মাতৃত্ব, অনাকাঙ্খিত গর্ভধারণ ও অনিরাপদ এম.আর রোধ প্রকল্পের ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নেদারল্যান্ড এম্বাসির সহায়তায় মঙ্গলবার সকালে সুশীলন পাইকগাছা কেন্দ্রে প্রকল্প সমন্বয়কারী চম্পা দাশের পরিচালনায় পরিবার পরিকল্পনা, এম.আর রোধ, বাল্য বিবাহ ও প্রজনন স্বাস্থ্য অধিকার সহ বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শুকলাল বৈদ্য, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সাফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন, সাংবাদিক আব্দুল আজিজ। কর্মশালায় অংশগ্রহণ করেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মরত স্বাস্থ্য সহকারী ও পরিবার কল্যাণ পরিদর্শকবৃন্দ।

পাইকগাছায় অতি দরিদ্র শিশুর নিয়মিত উপস্থিতি বিষয়ক ফলোআপ মিটিং অনুষ্ঠিত

খুলনার পাইকগাছায় প্রাথমিক বিদ্যালয়ে অতি দরিদ্র শিশুর নিয়মিত উপস্থিতি বিষয়ক ফলোআপ মিটিং অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচী প্রকল্পের উদ্যোগ ও এ্যাডভোকেসী ফর সোস্যাল চেইঞ্জ-এর সহায়তায় সোমবার বিকালে ঘোষাল বান্দিকাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি প্রভাষক গাজী নুর মোহাম্মদের সভাপতিত্বে ও ব্র্যাকের জেলা ব্যবস্থাপক মুনতাছির রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মজিদা খাতুন, সহকারী শিক্ষক শহিদুল ইসলাম, চায়না খাতুন, সালমা খাতুন, তাফরুজা নুর চিশ্তী, সাংবাদিক এস,এম, আলাউদ্দিন সোহাগ, আব্দুল আজিজ, অভিভাবক সদস্য আজহাল ইসলাম পল্টু, শহিদুল জোয়াদ্দার, আসাদুল ইসলাম, ববিতা রহমান, ফিরোজা খাতুন, শাহানারা খাতুন ও ব্র্যাকের আবু সাঈদ, মাসুমা খাতুন।

Shamol Bangla Ads

পাইকগাছায় রাড়–লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরী-কাম প্রহরী পদে অস্বচ্ছভাবে নিয়োগ দেয়ার পায়তারা করছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক

খুলনার পাইকগাছায় রাড়–লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মোটা অংকের অর্থের বিনিময়ে জামায়াত সমর্থিত মানষিক সমস্যাগ্রস্থ এক ব্যক্তিকে নিয়োগ প্রদানের অপচেষ্ঠার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার বরাবর দপ্তরী-কাম প্রহরী পদের মৌখিক পরীক্ষা স্বচ্ছপূর্ব ব্যবস্থাগ্রহনের দাবী জানিয়েছেন নিয়োগে অংশগ্রহনকারী এক প্রার্থী ।
প্রাপ্ত অভিযোগে জানাগেছে, রাড়–লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী-কাম প্রহরী পদের মৌখিক পরীক্ষা কয়েকবার সময় দিয়েও নিদৃষ্ট সংখ্যক প্রার্থী অংশগ্রহন না করায় বার বার পরিবর্তন হচ্ছে। পরীক্ষায় অংশগ্রহনকারী এক প্রার্থী তার প্রাপ্ত অভিযোগে উল্লেখ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষকের জোগসাজসে মোটা অংকের অর্থের বিনিময়ে জামায়াত সমর্থিত ও মানষিক সমস্যাগ্রস্থ এক ব্যক্তিকে নিয়োগ দেয়ার অপচেষ্ঠায় লিপ্ত রয়েছেন। এ ব্যাপারে প্রধান শিক্ষক নিয়ম বর্হিভূতভাবে যাতে নিয়োগ প্রদান না করতে পারে এজন্য রাড়–লী গ্রামের শেখ শাহাজান আলীর পুত্র মোঃ হাবিবুর রহমান অনুষ্ঠিত মৌখিক পরীক্ষা স্বচ্ছভাবে যাতে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয় তার দাবী জানিয়ে মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দিনের নিকট আবেদন করেছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ প্রবল বর্ষণে গৌরনদী-আগৈলঝাড়া-পয়সারহাট মহাসড়কে ধ্বস : চরম দূর্ভোগ পরবর্তী সংবাদ রামুতে সংস্কৃতি ও প্রত্ন সম্পদ সংরক্ষণ কেন্দ্র উদ্বোধন

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads