ads

মঙ্গলবার , ২৪ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কালীগঞ্জে দু’দিনব্যাপি ডিজিটাল মেলা উদ্বোধন

খবর টি পড়েছেন : ১৯৭
কালীগঞ্জে দু’দিনব্যাপি ডিজিটাল মেলা উদ্বোধন
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

Picture D.Mela 24.06.14মাফুজা আফরিন মনি, কালীগঞ্জ (গাজীপুর): গাজীপুরের কালীগঞ্জে শহীদ ময়েজ উদ্দিন অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে দু’দিনব্যাপি ‘উপজেলা ডিজিটাল মেলা’ উদ্বোধন করা হয়। ২৪ জুন মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি প্রধান অতিথি হিসেবে ডিজিটাল মেলা উদ্বোধন করেন। ইউআরসি ইন্সট্র্যাক্টর তরিকুল ইসলাম সেগুনের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা ভাইস চেয়ারম্যান আমজাদ হোসেন স্বপন, মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলী দাস প্রমূখ। এ সময় উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দসহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ডিজিটাল মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ উপজেলার কৃষি, মৎস্য ও পল্লী উন্নয়ন বিভাগ এ মেলায় ষ্টল নিয়ে অংশগ্রহন করেন।

কালীগঞ্জে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের ভাতা বিতরণ

Shamol Bangla Ads

গাজীপুরের কালীগঞ্জে বিভিন্ন ইউনিয়নের বয়স্ক, বিধবা ও স্বামী পরিত্যক্তা দুস্থ্য মহিলা এবং অস্বচ্ছল প্রতিবন্ধী লোকদের মাঝে ভাতা বহি বিতরন করা হয়েছে।
মঙ্গলবার বিকাল ৩টায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে শহীদ ময়েজ উদ্দিন অডিটোরিয়ামে অনুষ্ঠানিকভাবে ভাতা বহি বিতরণ করা হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি। উপজেলা সমাজসেবা অফিসার মো. আমির হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান, সমাজসেবা অধিদপ্তর গাজীপুরের উপ-পরিচালক আজাহার আলী মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান আমজাদ হোসেন স্বপন, ও মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলী দাস। এ সময় উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দসহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা সমাজসেবা অফিসার মো. আমির হোসেন জানান, এ বছর নতুনভাবে অত্র উপজেলায় ৪৭৮ জনকে বয়স্ক ভাতা, ১১৩ জনকে বিধবা ও স্বামী পরিত্যক্তা দুস্থ্য মহিলা ভাতা এবং ৫৫ জনকে অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতা বহি বিতরণ করা হয়।

নারী উদ্যোক্তা উন্নয়ন ও সম্প্রসারণ কর্মসূচী
কালীগঞ্জে বেসিক সেলাই-কাটিং প্রশিক্ষণ

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে দি ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) গাজীপুরের কালীগঞ্জে বেসিক সেলাই-কাটিং প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি। উপজেলা মহিলা বিষয়ক অফিসার ফারহানা ইয়াসমিনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- এফবিসিসিআই এর পরিচালক মো. আনোয়ার সাদ্দাদ সরকার, নারী উদ্যোক্তা উন্নয়ন ও সম্প্রসারণ কর্মসূচীর পরিচালক কফিল উদ্দিন কাইয়া, জেলা মহিলা বিষয়ক অফিসার সালমা জাহান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, ভাইস চেয়ারম্যান আমজাদ হোসেন স্বপন ও মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলী দাস। এ সময় উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে বিকালে উপজেলার তুমলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিকী সম্মেলনে প্রধান অতিথি হিসেবেও উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রামুতে উঠান বৈঠকে প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা :… পরবর্তী সংবাদ প্রবল বর্ষণে গৌরনদী-আগৈলঝাড়া-পয়সারহাট মহাসড়কে ধ্বস : চরম দূর্ভোগ

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads