মোহাম্মদ আলী জুয়েল, পূর্বধলা (নেত্রকোনা) : নেত্রকোনার পূর্বধলা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কামিটির আয়োজনে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হল রুমে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক অজয় সিনহার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন দুদকের ঢাকা বিভাগীয় পরিচালক মেজর ইমরানুল ইসলাম। বিশেষ অতিথি দুদকের আঞ্চলিক পরিচালক, ময়মনসিংহ, আবুল কালাম আজাদ । সভায় অন্যান্যের মধ্যে মত প্রকাশ করেন খাজে আলী খান, মাফিজ উদ্দিন ফকির, মোহাম্মদ আলী জুয়েল, মাজেদা খানম প্রমুখ। বক্তারা উপজেলার দুর্নীতি বিষয়ক বিভিন্ন অভিযোগ চিহ্নিত করেন এবং তা সমাধানে আঞ্চলিক ও বিভাগীয় কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করেন।



















