এম.আবদুল্লাহ আনসারী পেকুয়া (কক্সবাজার): টানা ৫দিনের প্রবল বৃষ্টি ও নিন্ম চাপের প্রভাবে পেকুয়া উপজেলার ৭ টি ইউনিয়নের কমপক্ষে ২০ টি গ্রামের ১০ সহ¯্রাধিক মানুষ পানিবন্ধী হয়ে পড়েছে। পেকুয়া উপজেলার মগনামার শরতঘোনার বেড়িবাঁধ ভেঙ্গে যাওয়ার পর গত রাতে রাজাখালীতে নতুনভাবে বেড়িবাঁধ ভেঙ্গে গিয়ে ব্যাপক এলাকা প্লাবিত হয়েছে। গত ২১ জুন মগনামা ইউনিয়নের শরতঘোনা এলাকার বেড়িবাঁধ ভেঙ্গে গিয়ে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। মগনামা ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল মোস্তফা চৌধুরীর প্রচেষ্টায় মগনামার শরতঘোনার ভেঙ্গে যাওয়া বেড়িবাঁধ নিজের লোকজন দিয়ে কোন রকম মেরামত করে সমুদ্রের পানি থেকে এলাকাবাসীকে বাচিয়েছেন। মগনামা ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল মোস্থফা চৌধুরী ও প্যানেল চেয়ারম্যান খোরশেদ আলম জানান, ইউনিয়নের ৭নং ওয়ার্ডের স্লুইচ গেইট দিয়ে পানি প্রবেশ ও টানা বৃষ্টির পানিতে পূর্বকুল, চান্দারপাড়া, কোদাল্লাদিয়া, ৯ নং ওয়ার্ডের কালারপাড়া, শুদ্দখালিপাড়া, বেদেরবিল পাড়া, ৬নং ওয়ার্ডের মটকাভাঙ্গা গ্রামের কমপক্ষে ২ হাজার লোকজন পানিবন্ধী হয়ে পড়েছে। এ সব এলাকার রাস্তাঘাট, ঘরবাড়ি, চিংড়ি প্রজেক্ট, শিক্ষাপ্রতিষ্টান, মাছের পুকুর সমুহ পানির নীচে তলিয়ে গেছে। স্থানীয় চেয়ারম্যান শহিদুল মোস্থফা চৌধুরী ও প্যানেল চেয়ারম্যান খোরশেদ আলম লোকজনকে নিরাপদ স্থানে নিয়ে আসেন। তারা আরো জানান, পানিতে তলিয়ে যাওয়ায় ইউনিয়নের কমপক্ষে ৩০টি বসতবাড়ি বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। তারা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে পানিবন্ধী লোকজনের নিকট শুকনো খাবার বিতরন করেন। অপরদিকে উজানটিয়া ইউনিয়নের চেয়ারম্যান এম, শহিদুল ইসলাম জানান, তার ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ১৫০০ লোকজন পানিবন্ধী হয়ে পড়েছে। বিশেষ করে ঘোষালপাড়া, করিয়ারদিয়া, টেকপাড়া, পেকুয়ারচর, মধ্যমউজানটিয়া, গোদারপাড়া, দক্ষিন সুতাচুরা, কইড়াবাজারপাড়া, মিয়াপাড়ার এলাকার লোকজন পানিবন্ধী হয়ে পড়েছে। এ সব এলাকার গ্রামীণ অবকাঠামো, রাস্তাঘাট ও শিক্ষাপ্রতিষ্টান, বসতবাড়ি সমুহ পানির নীচে তলিয়ে গেছে। বিশেষ করে ইউনিয়নের টেকপাড়া, সৈকতবাজার, রুপালীবাজার পাড়া, করিয়ারদিয়ার বেড়িবাঁধ খুবই টলমলে ও নাজুক। এ সব বেড়িবাঁধ সমুহ নির্মাণের জন্য তিনি সরকারের নিকট দাবী জানান। রাজাখালী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নুরুল আবচার বদু ও আবদুর রহমান এমইউপি জানান, গত রাতে বেড়িবাঁধ ভেঙ্গে প্রবল স্রোতে লোকালয়ে পানি ঢুকছে। বিশেষ করে রাজাখালী ইউনিয়নের বকশিয়াঘোনা, বদিউদ্দিনপাড়া, ছড়িপাড়া, দক্ষিন সুন্দরীপাড়া, বামলাপাড়া, নতুনঘোনা গ্রামের কমপক্ষে ২ সহ¯্রাধিক লোকজন পানিবন্ধী হয়ে পড়েছে। তিনি আরো জানান, এলাকার বেড়িবাঁধ নড়বড়ে ও বিধ্বস্ত হওয়ায় আশপাশের লোকজন চরম আতংকে রাতযাপন করছে। আজ ও বড় ধরনের বেড়িবাঁধ ভেঙ্গে গিয়ে পুরো রাজাখালী ইউনিয়ন প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আশংকা প্রকাশ করেন। এ দিকে পেকুয়া সদর ইউনিয়নের নন্দীরপাড়া, বাজারপাড়া, বলিরপাড়া, বিলহাচুড়া, সিরাদিয়া, পূর্বমেহেরনামা, হরিনাফাড়ি এলাকার কমপক্ষে ২ হাজার পানিবন্ধী অবস্থায় রয়েছে। এ সব এলাকার রাস্তাঘাট,বসতবাড়ি ও শিক্ষাপ্রতিষ্টান, মাছের পুকুর, চিংড়ি প্রজেক্ট সমুহ পানির নীচে তলিয়ে গেছে। তাছাড়া বারবাকিয়া, টইটং, শিলখালী ইউনিয়নের পাহাড়ি ঢলের প্রভাবে ও বৃষ্টির পানিতে কমপক্ষে ১০ টি গ্রামের পাঁচ হাজার লাকজন পানিবন্ধী অবস্থায় রয়েছে। উজানটিয়া ইউনিয়নের চেয়ারম্যান এম, শহিদুল ইসলাম জানান, তার ইউনিয়নের লোকজন পানিবন্ধী হওয়ায় তিনি কয়েকটি এলাকা পরিদর্শন করেন। এ দিকে গত কিছুদিন আগে জাপানী সংস্থা জাইকার একটি প্রতিনিধিদল মগনামা ও উজানটিয়া ইউনিয়নের ঝুঁকিপূর্ন বেড়িবাঁধ সমুহ পরিদর্শন করেন। ওই এলাকার বেড়িবাঁধ নির্মানের জন্য ১৩ কোটি টাকা বরাদ্দ প্রদান করেন। আবারো বর্ষাকাল এসে পৌছলেও ওই বেড়িবাঁধ সংস্কারের কোন সুখবর নেই। পেকুয়া সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বার জকরিয়া জানান, পেকুয়া পূর্বমেহেরনামা ফাঁড়ির মুখ থেকে পেন্ডারপাড়ার ব্রীজ পর্যন্ত বেড়িবাঁধ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যে কোন ওই বেড়িবাঁধের অংশসমুহ ভেঙ্গে গিয়ে ব্যাপক এলাকার প্লাবিত হওয়ার আশংকা রয়েছে। পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়াত আজিজ রাজু কয়েকটি এলাকা পরিদর্শন করেন। ওই ক্ষতিগ্রস্ত ও ভেঙ্গে যাওয়া বেড়িবাঁধ সমুহ নির্মানে দ্রুত ব্যবস্থা গহণের নিমিত্তে পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিস্ট সকলের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।



















