ads

মঙ্গলবার , ২৪ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নতুন কর ছাড়াই পাবনা পৌরসভার সাড়ে ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা

খবর টি পড়েছেন : ১৯৪
নতুন কর ছাড়াই পাবনা পৌরসভার সাড়ে ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

Mintuপাবনা প্রতিনিধি : কোন প্রকার নতুন কর আরোপ ছাড়াই পাবনা পৌরসভার ২০১৪-১৫ অর্থ বছরের প্রায় সাড়ে ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুরে পাবনা পৌরসভার মেয়র কামরুল হাসান মিন্টু নিজ অফিস কক্ষে জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনে এই বাজেট ঘোষণা করেন। ঘোষিত বাজেট গত অর্থ বছরের চেয়ে প্রায় ৭ কোটি টাকা বেশী। বাজেটে আয় ধরা হয়েছে ৮৬ কোটি ৩৩ লাখ ৮৪ হাজার ৮৩০ এবং ব্যয় ধরা হয়েছে একই। রাজস্ব খাতে আয় ১৪ কোটি ৮৭ লাখ এবং ব্যয় ধরা হয়েছে। ১১ কোটি ৯১ লাখ টাকা। উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ৬৬ কোটি ৭১ লাখ এবং ব্যয় ধরা হয়েছে ৬৬ কোটি ৬৫ লাখ টাকা।
প্রস্তাবিত বাজেটে পাবনা শহর দিয়ে বয়ে যাওয়া ঐতিহাসিক ইছামতি নদী সংস্কার, পৌরসভা মহাপরিকল্পনা প্রণয়ন ও পরিবেশ উন্নয়ন প্রকল্প, পৌর বিনোদন পার্ক এবং গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পসহ বেশ কিছু খাতে বিশেষ বরাদ্দ রাখা হয়েছে। গত বছর প্রস্তাবিত বাজেট ছিল ৭৯ কোটি টাকা।

সাঁথিয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষে এক ব্যক্তি নিহত

Shamol Bangla Ads

পাবনার সাঁথিয়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে রক্তক্ষয়ী সংঘর্ষে ১জন নিহত ও ১ জন আহত হয়েছে। এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা গেছে, সাঁিথয়া উপজেলার বলরামপুর গ্রামের আব্দুল আলিম ও একই গ্রামের শফি (৩০) এর সাথে দীর্ঘীদন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। ঐ জমি মাপতে রোববার উভয় পক্ষ আমিন নিয়ে আসে। জমি মাপা শুরু হওয়ার এক পর্যায়ে উভয় পক্ষে সংঘর্ষ বেধে গেলে মোসলেম শিকদারের ছেলে আব্দুল আলিম (৪০) ও নাহার খাতুন (২৬) প্রতিপক্ষের হামলায় আহত হয়। আব্দুল আলিমের অবস্থা আশংকাজনক হলে তাকে প্রথমে সাঁথিয়া পরে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার উন্নতি না হওয়ায় সোমবার সকালে রাজশাহী মেডিক্যালে নেওয়ার পথে সে মারা যায়। এ ব্যাপারে সাঁথিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদ মাহমুদ খান ঘটনার সত্যতা স্বীকার করেন এবং থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে বলে তিনি জানান।

জাতীয় বাতায়ন উদ্বোধন উপলক্ষে পাবনায় র‌্যালী

প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় সোমবার ডিজিটাল পদ্ধতিতে ঢাকায় বসে পাবনা জেলার বাতায়ন উদ্বোধন করেন। সকালে জেলা প্রশাসন র‌্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করে।
এ উপলক্ষে জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীনের সভাপতিত্বে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, সিভিল সার্জন ডা. তাহসিন বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এ কে এম বেনজামিন রিয়াজী, সহকারী কমিশনার আইসিটি সোলেমান আলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জামানুর রহমানসহ জেলা পর্যায়ের সকল কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সারা বাংলাদেশে সকল জেলা-উপজেলা-ইউনিয়ন পর্যায়ে জাতীয় বাতায়ন অনুষ্ঠান বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রসার করে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন পরবর্তী সংবাদ কালিহাতীতে ব্রিজের রেলিং ভেঙে বাস নদীতে : নিহত…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads