নকলা (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নকলায় বড় ভাইয়ের হাতে খুন হয়েছে সহোদর ছোট ভাই। ২৪ জুন মঙ্গলবার সকালে উপজেলার পাঠাকাটা গ্রামে ওই ঘটনা ঘটে।

জানা যায়, মঙ্গলবার সকাল ৭টার দিকে নকলা উপজেলার পাঠাকাটা গ্রামের ইছব আলীর ২ পুত্র রজব আলী ও আব্বাস আলীর মাঝে তুচ্ছ ঘটনায় ঝগড়া-ঝাটি হয়। এক পর্যায়ে বড় ভাই রজব আলী ধারালো বাঁশের কেল্লা দিয়ে ছোট ভাই আব্বাছ আলীকে আঘাত করলে সে ঘটনাস্থলেই প্রাণ হারায়।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম হায়দার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওই ঘটনায় নিয়মিত মামলা রুজু হয়েছে। ঘাতক বড় ভাইকে গ্রেফতারে চেষ্টা চলছে।









