ads

মঙ্গলবার , ২৪ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কালিহাতীতে ব্রিজের রেলিং ভেঙে বাস নদীতে : নিহত ২, আহত ৩৫

খবর টি পড়েছেন : ২০২
কালিহাতীতে ব্রিজের রেলিং ভেঙে বাস নদীতে : নিহত ২, আহত ৩৫
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

tangail.k-24-6-14শাহ আলম, টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতি উপজেলার এলেঙ্গা পৌরসভায় ব্রিজের রেলিং ভেঙে যাত্রীবাহী একটি বাস পুংলি নদীতে পড়ে ২ জন নিহত হয়েছেন। ২৪ জুন মঙ্গলবার দুপুরে ওই দুর্ঘটনা ঘটে। ওই ঘটনায় আহত হয়েছের আরও ৩৫ জন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৭ জনের অবস্থা গুরুতর। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায় নি। টাঙ্গাইল জেলা প্রশাসক,পুলিশ সুপার, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Shamol Bangla Ads

টাঙ্গাইল জেলার অতিরিক্ত পুলিশ সুপার পংকজ দেবনাথ জানান, আর রে ট্রাভেলসের যাত্রীবাহী একটি বাস বগুড়া থেকে ঢাকা যাচ্ছিল। ঘটনাস্থলে পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে বাসটি পুংলি নদীতে পড়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুপুর দেড়টার দিকে ৩০ জনকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এর মধ্যে দুইজন মারা যায়। আহত ৭ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নতুন কর ছাড়াই পাবনা পৌরসভার সাড়ে ৮৬ কোটি… পরবর্তী সংবাদ বিচারক না থাকায় অষ্টম তারিখেও সরকারী কাজে বাধাঁদানের…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads