ads

মঙ্গলবার , ২৪ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিচারক না থাকায় অষ্টম তারিখেও সরকারী কাজে বাধাঁদানের মামলা থেকে অব্যাহতি পায়নি ঝালকাঠির পঙ্গু লিমন

খবর টি পড়েছেন : ৩০৩
বিচারক না থাকায় অষ্টম তারিখেও সরকারী কাজে বাধাঁদানের মামলা থেকে অব্যাহতি পায়নি ঝালকাঠির পঙ্গু লিমন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে মুখ্য বিচারিক হাকিম পদ শূন্য থাকায় নির্ধারীত অষ্টম তারিখেও সরকারী কাজে বাধাঁ দানের মামলা থেকে অব্যাহতি পায়নি র‌্যাবের গুলিতে পা হারানো কলেজ ছাত্র লিমন। সোমবার এ মামলার নির্ধারিত তারিখে অব্যাহতি আবেদনের শুনানি হয়নি। আগামী ১৮ আগষ্ট এ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য্য করেন ভারপ্রাপ্ত বিচারক মোঃ আরিফুজ্জামান। 

Shamol Bangla Ads

উলে¬খ্য ২০১১ সালের ২৩ মার্চ র‌্যাবের কথিত বন্ধুক যুদ্ধে রাজাপুরের কলেজ ছাত্র লিমন গুলিবিদ্ধ হয়। এ ঘটনার পর বরিশালে র‌্যাব-৮-এর তৎকালীন উপসহকারী পরিচালক (ডিএডি) লুৎফর রহমান বাদী হয়ে অস্ত্র আইনে এবং সরকারি কাজে বাধাদানের অভিযোগে লিমনসহ আটজনের বিরুদ্ধে রাজাপুর থানায় পৃথক দুটি মামলা করেন।
গত বছরের ৯ জুলাই স্বরাষ্ট্রমন্ত্রনালয় লিমনের বিরুদ্ধে দায়ের করা দুটি মামলা প্রত্যাহারের সিদ্ধান্তের প্রেক্ষিতে ২৯ জুলাই ঝালকাঠির বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক কিরণ শংকর হালদার অস্ত্র মামলার দায় থেকে তাকে অব্যহতির আদেশ দেন । ফলে প্রায় আড়াই বছর পর অস্ত্র মামলার দায় থেকে অব্যহতি পেলেও সরকারি কাজে বাধাদানের অভিযোগের দায় থেকে আজও অব্যহতি পায়নি লিমন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কালিহাতীতে ব্রিজের রেলিং ভেঙে বাস নদীতে : নিহত… পরবর্তী সংবাদ চুয়াডাঙ্গায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads