ads

সোমবার , ২৩ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

স্বাধীনতাবিরোধী জুজো বুড়িদের দিন শেষ : ভূমিমন্ত্রী

খবর টি পড়েছেন : ২০১
স্বাধীনতাবিরোধী জুজো বুড়িদের দিন শেষ : ভূমিমন্ত্রী
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

Diluপাবনা প্রতিনিধি : ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি. বলেছেন, স্বাধীনতা বিরোধী জুজো বুড়িদের দিন শেষ। বর্তমান সরকার স্বাধীনতার পক্ষের সরকার। এই সরকার সুবিধাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের নগদ আর্থিক সহায়তাসহ নানাভাবে সহযোগিতা প্রদান করছে। এছাড়া দলিত, হরিজন, বেদে ও হিজড়াদের জীবনমান উন্নয়নে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তিনি সরকারের সামাজিক নিরাপত্তা বলয়ের সেবাসমূহ গ্রহণ করে আত্মনির্ভরশীল হয়ে দেশের উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান। রবিবার সকালে ঈশ্বরদী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতা এবং দলিত, হরিজন, হিজড়া ও বেদে জনগোষ্ঠীর মাঝে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমি মন্ত্রী এসব কথা বলেন।

Shamol Bangla Ads

ঈশ্বরদী উপজেলা সমাজসেবা অধিদপ্তর আয়োজিত এ অনুষ্ঠানে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সানোয়ার হোসেনের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহজেবিন শিরিন পিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান ছানা সরদার, বশির আহমেদ বকুল ও উপজেলা সমাজসেবা অফিসার আঃ কাদের বক্তব্য রাখেন। ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ বলেন, সরকারি অনুদান প্রদানে তালিকা করার সময় কেউ হতদরিদ্রদের কাছ থেকে অবৈধ উপায়ে টাকা গ্রহণ করলে তাকে ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, সরকার সবার জন্য শিক্ষা, খাদ্য, বাসস্থান, চিকিৎসা নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছে। সবার ছেলেমেয়ে নাতিপুতিকে স্কুলে দিতে হবে। হরিজন, বেদে, হতদরিদ্র জনগোষ্ঠীর ছেলেমেয়েরা বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা নিচ্ছে এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। পরে মন্ত্রী ৫৫৬ জনকে বয়স্ক ভাতা, ১৮৬ জনকে বিধবা ভাতা, ৬৮ জন প্রতিবন্ধী ভাতা, দলিত, হরিজন ও বেদে জনগোষ্ঠীর ১৭ জনকে বয়স্ক ভাতা, দলিত, হরিজন ও বেদে জনগোষ্ঠীর উচ্চশিক্ষায় অধ্যয়নরত ৪জন ছাত্র-ছাত্রীকে শিক্ষা উপবৃত্তিসহ মোট ৮৩১ জনকে ২২ লাখ ৮৪ হাজার ৬৫০ টাকা বিতরণ করেন। উল্লেখ্য, ২০১৩-১৪ অর্থবছরে ঈশ্বরদী উপজেলায় ৯৬৫২ জন উল্লেখিত শ্রেণীর সুবিধাভোগীদের মাঝে ৫ কোটি ৮৯ লাখ ৫৭ হাজার ৮০০ টাকা বিতরণ করা হয়।

ভাঙ্গুড়া পৌরসভার ১০ কোটি টাকার বাজেট ঘোষণা

রোববার পাবনার ভাঙ্গুড়া পৌরসভার ২০১৪-২০১৫ অর্থ বছরের জন্য ১০ কোটি ১৭ লাখ ৩০ হাজার টাকা বাজেট ঘোষণা করা হয়েছে। পৌরসভা হলরুমে পৌর মেয়র আব্দুর রহমান প্রধান এ বাজেট ঘোষণা করেন। বাজেটে পৌরসভার বিভিন্ন রাজস্বখাতে প্রস্তাবিত আয় ধরা হয়েছে ১ কোটি ৮৭ লাখ ৩০ হাজার টাকা, পৌরসভার বিভিন্ন উন্নয়ন খাতে প্রস্তাবিত আয় ধরা হয়েছে ৮ কোটি ৩০ লাখ টাকা। পৌরসভার বিভিন্ন রাজস্বখাতে প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৮৪ লাখ ৫১ হাজার ৮৫৬ টাকা, পৌরসভার বিভিন্ন উন্নয়ন খাতে প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ৮ কোটি ৩০ লাখ টাকা। পৌর মেয়র আব্দুর রহমান প্রধানের সভাপতিত্বে বাজেট ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর মুজাহিদ স্বপন,ভাইস-চেয়ারম্যান সরদার জাফর ইকবাল হিরোক,সাবেক পৌর মেয়র ওসমান গনি প্রামানিক। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন আরিফ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জনগণ বলছে আমরা সঠিক আছি : পাবনায় নির্বাচন… পরবর্তী সংবাদ রমনায় বোমা হামলা মামলায় মুফতি হান্নানসহ ৮ জনের…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads