ads

সোমবার , ২৩ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জনগণ বলছে আমরা সঠিক আছি : পাবনায় নির্বাচন কমিশনার জাবেদ আলী

খবর টি পড়েছেন : ২১৪
জনগণ বলছে আমরা সঠিক আছি : পাবনায় নির্বাচন কমিশনার জাবেদ আলী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

7_3427_8073এস. এম আজিজুল হক পাবনা : নির্বাচন কমিশনার ব্রিগে. জেনারেল (অব.) মোঃ জাবেদ আলী বলেছেন, আমরা সকলের আস্থায় আসতে পারিনি, এটাই দঃখ জনক। আমরা কমিশনে যোগদানের পর থেকেই একটি বিশেষ মহল কমিশনকে বিতর্কিত করার উদ্দেশ্যে এক পেশে কথা বলে মনগড়া অভিযোগ করে আসছে। অথচ জনগণ বলছে আমরা সঠিক আছি। যে যাই বলুক না কেন আমরা সঠিক আছি। সুন্দর নির্বাচনে জন্য প্রয়োজন একটি নির্ভুল ভোটার তালিকা। আমরা নির্মল ও নির্ভুল ভোটার তালিকা করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এ জন্য তিনি জন প্রতিনিধিসহ এলাকার সকল সচেতন ব্যক্তিদের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, পশ্চাতপদ জনগনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা আমাদের নৈতিক দায়িত্ব। ২২ জুন রবিবার বিকেলে পাবনা জেলা প্রশাসক মিলনায়তনে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম-২০১৪ উপলক্ষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি ওইসব কথা বলেন। 

Shamol Bangla Ads

পাবনা জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিন এর সভাপত্তিত্বে এ সময় মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ, জেলা নির্বাচন কর্মকর্তা জি এম শাহাতাব উদ্দিন প্রমুখ। মতবিনিময় সভায় জানানো হয় যে, ভোটার তালিকা হালনাগাদের প্রথম পর্যায়ে পাবনার তিনটি উপজেলায় ২০ হাজার ৪’শ ১৯ জন নতুন ভোটার অন্তর্ভক্ত হয়েছে। এ নিয়ে পাবনা সদর, ঈশ্বরদী এবং আটঘরিয়া উপজেলায় মোট ভোটারের সংখ্যা দাড়ালো ৭ লাখ ৩১ হাজার ৪শ ৩৪ জন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ গোমস্তাপুরে বঙ্গমাতা ও বঙ্গবন্ধু ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা… পরবর্তী সংবাদ স্বাধীনতাবিরোধী জুজো বুড়িদের দিন শেষ : ভূমিমন্ত্রী

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads