ads

সোমবার , ২৩ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাজারহাটে আশ্রায়ন-২ প্রকল্পের বসতবাড়ি নির্মান কাজ শুরু

খবর টি পড়েছেন : ১৮৫
রাজারহাটে আশ্রায়ন-২ প্রকল্পের বসতবাড়ি নির্মান কাজ শুরু
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

SAMSUNG CAMERA PICTURESরাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি :  কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ৭টি ইউনিয়নে আশ্রায়ন-২ প্রকল্পের আওতায় অতিদরিদ্র ৮টি পরিবারের মাঝে বসতবাড়ি নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আশ্রায়ন প্রকল্প-২ এর আওতায় সরকারিভাবে ১৮ লাখ ৮৭ হাজার ৭৮০ টাকা বরাদ্দ পাওয়া গেছে। এতে উপজেলার ৭টি ইউনিয়নে ৮টি হতদরিদ্র পরিবারের মাঝে ৮টি বসত ঘর বিশুদ্ধ পানির ব্যবস্থা, পাকা ল্যাট্রিন নির্মান করা হবে। গতকাল এ কাজের উদ্বোধন করেন রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল হাসেম ও উপজেলা নির্বাহী অফিসার মো. সাজেদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন-রাজারহাট সদর ইউপি চেয়ারম্যান মো. এনামুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ছানাউল­া নুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. কফিল উদ্দিনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। # (ছবি সংযুক্ত)

রাজারহাটে আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Shamol Bangla Ads

বাংলাদেশ আওয়ামীলীগ কুড়িগ্রামের রাজারহাট উপজেলা শাখার উদ্যোগে সোমবার যথাযোগ্য মর্যাদায় ৬৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকাল ১১টায় রাজারহাট সোনালী ব্যাংক চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এম.আই ডিগ্রী কলেজের হলরুমে উপজেলা আওয়ামীলীগের সভাপতি চাষী আব্দুস সালামের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান মন্ডল চাঁদ, অধ্যক্ষ আবুল কালাম আজাদ, আওয়ামীলীগ নেতা মো. আব্দুল হাকিম, যুবলীগ নেতা মো. আশিকুল ইসলাম মন্ডল সাবু প্রমূখ।

রাজারহাটে পাবলিক সার্ভিস ডে পালিত

কুড়িগ্রামের রাজারহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার পাবলিক সার্ভিস ডে উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী অফিসার মো. সাজেদুর রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভায় বক্তব্য রাখেন-উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ছানাঊল­া নুরী, সমাজ সেবা কর্মকর্তা মো. ফজলুল হক, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মো. মাহতাব আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল বাতেন প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কাঠালিয়ায় পাবলিক সার্ভিস ডে উপলক্ষে আলোচনা সভা ও… পরবর্তী সংবাদ সিংড়ায় আওয়ামীলীগের ৬৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads