ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির কাঠালিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ২৩ জুন সোমবার সকাল ১০টায় পাবলিক সার্ভিস ডে উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একটি বনাঢ্য র্যালি প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল বাশার মুহাম্মাদ আমির উদ্দিনের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান মোঃ ফারুক সিকদার প্রধান অতিথি,উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির,মোসাঃ ফাতেমা খানম,প্রেসক্লাবের সভাপতি সিকদার মোঃ কাজল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পরে প্রধান মন্ত্রী কর্তৃক জাতীয় বাতায়ন উদ্ধোধন অনুষ্ঠান উপজেলা পরিষদ সভা কক্ষে সরাসরি লাইফ দেখানো হয়।
কাঠালিয়ায় ৩ গাঁজা সেবনকারীকে জেল ও জরিমানা

ঝালকাঠি প্রতিনিধিঃ- ঝালকাঠির কাঠালিয়ায় ৩ গাজা সেবনকারীকে জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার সকাল ১১টায় থানার এসআই আবুল কালাম ও এ এস আই সোহরাপ এর নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ সংলগ্ন বরফ মিল নামক স্থানের পাশ্বে অভিযান গাজা সেবন অবস্থায় বেলাল হোসেন (১৯), সজিব (১৮) এমরান হোসেন (১৯) কে ১০ গ্রাম গাজাসহ গ্রেফতার করে। ভ্রাম্যমান আদালতে হাজির করলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্টেট আবুল বাশার মুহাম্মদ আমীর উদ্দিন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাদকদ্রব্য আইনে জন প্রতি ৩হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের জেলের আদেশ দেন।



















