নাটোরের সিংড়ায় বাংলাদেশ আওয়ামীলীগের ৬৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল ১০টায় উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের নিয়ে কেক কাটেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ওহিদুর রহমান শেখ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল ওয়াদুদ মোল্লা, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন সরদার, পৌর আওয়ামীলীগের সভাপতি শফিকুল ইসলাম শফিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক সালাউদ্দিন আল আজাদ ছানা, উপজেলা যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম শরিফ, পৌর যুবলীগের সভাপতি সোহেল তালুকদার, ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান লিখন। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।

সিংড়ায় আর্ন্তজাতিক পাবলিক সার্ভিস দিবস পালিত
নাটোরের সিংড়ায় আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস ২০১৪ পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার বেলা সাড়ে ১০টায় উপজেলা হলরুমে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন সভাপতিত্ব করেন।
আলোচনা ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান শামীম হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুমানয়ারা, সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা আঞ্জুমান আরা, বিশিষ্ট রবীন্দ্র গবেষক ডঃ আশরাফুল ইসলাম, শিক্ষাবিদ রাজেন্দ্র প্রসাদ সাহা, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি শ্রী বিশ্বনাথ দাস কাশিনাথ, ইউপি চেয়ারম্যান এম এম আবুল কালাম, লুৎফুল হাবীব রুবেল, আলতাব হোসেন, শামীমা হক, সিংড়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আকতার হোসেন, সদস্য সাংবাদিক রাকিবুল ইসলাম সহ উপজেলা বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড সদস্যরা।




















