রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার রুস্তমপুর বাজারে কালাম কম্পিউটার ট্রেডার্সের মালিক উপজেলার উত্তর সোনাহদ গ্রামের কালু প্রামানিকের ছেলে আবুল কালাম প্রধান মন্ত্রী ছবি বিকৃতি করে বিভিন্ন মানুষের মোবাইলে দিয়ে প্রচার করছিল। ওই অভিযোগে রবিবার দুপুরে উপজেলা প্রশাসন ও পুলিশ তার দোকোনে অভিযান চালিয়ে কম্পিউটার জব্দ করে দোকান ঘর সিলগালা করে দিয়েছেন।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুর রহমান জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা বাদল চন্দ্র হালদার এর উপস্থিতিতে ওই দোকান সিলগালা করে কম্পিউটার জব্দ করে আনা হয়েছে। তবে বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছে। ঘটনাটি প্রমান হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।



















